আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দীর্ঘায়ু কামনা করে  ভাইফোঁটার দিন ট্রামের কপালে পড়ল ফোঁটা

নিজস্ব প্রতিনিধিঃ  ট্রাম  কলকাতার এক ঐতিহ্য। আর এই ট্রামই এখন চলে হাতেগোনা। সামন্য কয়েকটা রুটে চলে  ট্রাম। এবার ভাইফোঁটার দিন ঘটল অভিনব ঘটনা। ট্রামে পড়ল চন্দনের ফোঁটা। ট্রাম বাঁচাতে এমনই  উদ্যোগ নিয়েছে  ট্রামপ্রেমী নাগরিকদরা। একথায় ট্রাম যাতে দীর্ঘজীবী  হয় সেইজন্য ভাইফোঁটার দিন ট্রামের আগে চন্দনের ফোঁটা দিলেন মহানগরের মহিলারা।

এই প্রসঙ্গে একজন জানিয়েছেন, ‘ ট্রামের মঙ্গল কামনা করে, দীর্ঘায়ু কামনা করেই আমরা আজ ফোঁটা দিলাম। কলকাতার ঐতিহ্য এই ট্রাম। তাই এই ট্রাম ছাড়া তো কলকাতা কথা ভাবাই যায় না। সেইজন্য ভাইফোঁটার শুভদিনে ট্রামকে ফোঁটা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।‘ বলা বাহুল্য, ২০১৫ সালেও কলকাতায় ২৫টি রুটে ট্রাম চলত। কিন্তু এখন সেই সংখ্যা অনেকটাই কমে গেছে। তাই ভাইফোঁটার দিন ট্রামকে ফোঁটা দিলেন মহানগরবাসী।

আরও পড়ুনঃ ম্যানগ্রোভকে ফোঁটা দিয়ে ভাইফোঁটা পালনে সুন্দরবনের মহিলারা

অন্যদিকে এদিন ম্যানগ্রোভকে ফোঁটা দিয়ে ভাইফোঁটা উৎসব পালন করেন  সুন্দরবনের উপকূল এলাকার গৃহবধূরা। রবিবার সাতসকালে‌ই নামখানার হরিপুর গ্রামের সুন্দরিকা নদীর পাড়ে ম্যানগ্রোভকে তাঁরা  চন্দনের ফোঁটা দেন। গ্রামবাসীরা জানান, ‘ কিছুদিন আগে আমরা বড় মাপের প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী ছিলাম। ঘূর্ণিঝড়ের সময় একমাত্র ম্যানগ্রোভই আমাদেরকে রক্ষা করেছে। তাই ভাইফোঁটা উপলক্ষে ম্যানগ্রোভ রক্ষার বার্তা দিতেই এই ফোঁটার আয়োজন করা হয়েছে।‘ আর এবার ট্রামকে ফোঁটা দিলেন কলকাতার মহিলারা।

Published by:

Share Link:

More Releted News:

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ