চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাকলির সমর্থনে সল্টলেকে হাঁটলেন মমতা, পাশে সুজিত-কৃষ্ণা-সব্যসাচী-তাপস

Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: শনি বিকালে সল্টলেক(Saltlake) ভাসল মমতা ম্যানিয়ায়। জনস্রোতে ভেসে বাংলার অগ্নিকন্যা দিয়ে গেলেন ভোট বার্তা। সেই বার্তা পাশে থাকার। বার্তা শান্তি আর উন্নয়নের। সেই পদযাত্রায় তাঁর পাশে থাকলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু(Sujit Basu), বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি মেয়র অনিতা মণ্ডল, চেয়ারম্যান সব্যসাচী দত্ত এবং রাজারহাট নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। আগামী ১ জুন রাজ্য তথা দেশে শেষ ও সপ্তম দফার নির্বাচন। সেদিন বাংলার ৯টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। তার মধ্যে আছে বারাসত লোকসভা(Barasat Constituency) কেন্দ্রও। সেই বারাসত লোকসভার মধ্যেই পড়ে সল্টলেক। এদিন সেই সল্টলেকের বুকেই বারাসতের তৃণমূল প্রার্থী তথা ৩ দফার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের(Kakali Ghosh Dastidar) সমর্থনে পদযাত্রা করেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পদযাত্রায় মমতার সঙ্গে সঙ্গেই তাঁর পাশে হাঁটতে দেখা গিয়েছে কাকলি ঘোষ দস্তিদারকেও।

এদিন বিকালে সল্টলেকের BF CF Ground থেকে মমতার পদযাত্রা শুরু হয় হাজারো মানুষের উপস্থিতিতে। বৈশাখী হয়ে সেই পদযাত্রা শেষ হয় E M Bypass-এ। গোটা রাস্তায় মমতার সঙ্গে হেঁটেছেন হাজার হাজার মানুষ। বিধাননগর পুরনিগমের সব কাউন্সিলররা এদিন হাজির ছিলেন মমতার পদযাত্রায়। ছিলেন স্থানীয় তৃণমূলের নেতানেত্রীরাও। ২০১১ সাল থেকে বিধাননগর বিধানসভা কেন্দ্রের উপস্থিতি। সূচনা থেকেই এই কেন্দ্র রয়েছে তৃণমূলের দখলে। এই কেন্দ্র থেকেই ৩ বার জয়ী হয়েছে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তারপরেও মমতা এদিন হেঁটেছেন এই কেন্দ্রে। কেননা একুশের ভোটে এই কেন্দ্র থেকে সুজিত জিতলেও সেই জয়ের মার্জিন ছিল বেশ কম। মাত্র ৮ হাজার ভোটে জেতেন তিনি। বাঙালি, অবাঙালি, ধনী, মধ্যবিত্ত, দরিদ্র সব ধরনের ভোটার থাকা এই সল্টলেকের একটা বড় অংশের মানুষই হয় কেন্দ্র সরকার নতুবা রাজ্য সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী। সেই সব মানুষদের ভোট হয় বিজেপি নতুবা বামেদের দিকেই যায়। সেটা জেনেই মমতা নিজে হাঁটলেন সল্টলেকের মাটিতে যাতে তৃণমূলের পক্ষে এবার বেশি করে ভোট পড়ে। কাকলি যেন এই কেন্দ্র থেকে একুশের থেকে বেশি ভোটের লিড পান।

Published by:

Share Link:

More Releted News:

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

হলফনামায় ত্রুটি, গায়িকা-তৃণমূল প্রার্থী অদিতি মুন্সীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ ঘটনা! কীভাবে প্রাণ হারালেন জওয়ান?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ