চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপি রাজ্যে বাঙালি নির্যাতনের বিরুদ্ধে বুধ বিকেলে পথে মমতা, যান নিয়ন্ত্রণে বিকল্প রুট কলকাতা পুলিশের

নিজস্ব প্রতিনিধি : ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্তার প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে হাঁটবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ২১ জুলাই শহীদ দিবস পালন করছে তৃণমূল। তার আগেই পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনেই ২৬ নির্বাচন। তার আগে সমস্ত রাজনৈতিক দলগুলি ময়দানে নেমে পড়েছেন।

ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন বাংলার একাধিক শ্রমিক। সেখানে বাংলায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে। কখনও কখনও তাদের হেনস্থা করার পাশাপাশি পুশব্যাকের মাধ্যমে বাংলাদেশের পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদেই পথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুর একটা থেকে দলীয় ব্যানারে পদযাত্রা করবেন তিনি। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করে তা যাবে নির্মলচন্দ্র স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড সহ ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল যাবে। মিছিল শেষে বক্তব্য রাখবেন তিনি। তৃণমূল সুপ্রিমোর এই পদযাত্রার কারণে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

পুলিশ সূত্রে খবর, দুপুর ১২ টার পর থেকে কলেজ স্ট্রিট নির্মলচন্দ্র স্ট্রিট বন্ধ করে দেওয়া হতে পারে। মিছিলের অবস্থান বুঝে বাকি রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। মিছিল নির্দিষ্ট করা এলাকা পার করলেই সেই এলাকায় যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে। এদিন অতিরিক্ত পুলিশি ব্যবস্থা করা হয়েছে। প্রায় দেড় হাজার পুলিশ রাখা হচ্ছে। হাইরাইজ বিল্ডিং থেকে নজরদারি চলবে।

লালবাজার সূত্রে খবর, মিছিল শুরুর পরেই এমজিরোড, কলেজ স্ট্রিট ক্রসিং, কলেজ স্ট্রিট-সৌলানা শওকত আলি স্ট্রিটে যান নিয়ন্ত্রণ করা হতে পারে। ওই সময় শিয়ালদহগামী গাড়িগুলো লেলিল সরণি দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। মিছিল এগোতে শুরু করলে ধর্মতলা থেকে শিয়ালদহের দিকে যাওয়া গাড়িগুলো এমজি রোড ও শওকত আলি স্ট্রিট দিয়ে পাশ করানো হবে। বিকল্প রুট হিসেবে ব্যবহার করা হবে শিয়ালদা, কলেজ স্ট্রিট, এমজি রোড, সিআর অ্যাভিনিউ।

Published by:

Share Link:

More Releted News:

বাইকই ভরসা! কমিশনের নিষেধাজ্ঞায় চরম সমস্যায় সাধারণ মানুষ

তৃণমূল প্রার্থী-ভোট ম্যানেজারদের প্রয়োজনে আটকে রাখার নির্দেশ কমিশনের

ভোটের মুখে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের প্রথম তালিকা প্রকাশ করল কমিশন, কীভাবে দেখবেন?

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ