মনোজ-সুজয় হাতে হাত মিলিয়ে কাজ করুক : অরূপ বিশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপে হাওড়ায় ফের চালু হতে চলেছে ক্রিসমাস কার্নিভাল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে ঘটনাস্থলে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। বিবাদমান দুই পক্ষকে সামনা সামনি বসিয়ে বোঝানোর চেষ্টা করেন তিনি। এরপর ফের পরিস্থিতি স্বাভাবিকের পথে যায়।

এদিন কার্নিভাল প্রাঙ্গণে গিয়ে হাওড়া প্রশাসনিকমন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী ও রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির সঙ্গে বৈঠক করেন অরূপ বিশ্বাস। বৈঠক শেষে অরূপ বলেন, ‘সব পরিবারেই সমস্যা থাকে। মনোজ ও সুজয় হাতে হাত মিলিয়ে কাজ করুক। মেলা হচ্ছে প্রবীণ-নবীনের মিলনক্ষেত্র। একসঙ্গে বসে মিটিয়ে নেওয়া হয়েছে।‘  বৈঠক শেষে এক মঞ্চে বসে কথা বলতেও দেখা গিয়েছে অরূপ, সুজয় ও মনোজকে। এদিন রাজ্যের মন্ত্রীর সামনেই সুজয় চক্রবর্তী ও মনোজ তিওয়ারির মধ্যে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছোয়। পরে অবশ্য তা মিটমাটও হয়ে যায়।

উল্লেখ্য, হাওড়ার ডুমুরজলার ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে গত বুধবার সন্ধ্যায় বন্ধ হয়ে যায় ক্রিসমাস কার্নিভাল। পার্কিং ফি নিয়ে বিবাদের জেরেই কার্নিভাল বন্ধ হয়ে যায় বলে অভিযোগ ওঠে। মনোজ তিওয়ারির অনুগামীদের অভিযোগ, বেআইনিভাবে পার্কিং থেকে টাকা তোলা হচ্ছিল। মনোজ তিওয়ারির অনুগামীদের আপত্তিতেই কার্নিভাল বন্ধ হয়ে যায়। এই খবর শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কানেও গিয়ে পৌঁছোয়। এদিন চাকলা যাওয়ার পথে ফের কার্নিভাল চালু করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নাম না করে মনোজকে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, কয়েক জনের জন্য কার্নিভাল বন্ধ হতে পারে না। যারা গণ্ডগোল করেছে, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কার্নিভাল কমিটিকে বলেছি, ফের কার্নিভাল চালু করতে।

দুর্যোগের মেঘ কাটলেও সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা থেকে দক্ষিণবঙ্গ

যাত্রীদের জন্য সুখবর, মেদিনীপুর-কলকাতা রুটে চারটি নতুন সরকারি বাস চালু

আনন্দে গৌরীকে জড়িয়ে ধরে চুমু খেলেন আমির, নায়কের তৃতীয় বিয়ের ভিডিও প্রকাশ্যে

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে গ্রেফতার ১, তদন্তে ছয় সদস্যের SIT গঠন

‘আটটি যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না’, ট্রাম্পের গলায় আক্ষেপের সুর

মরেও শান্তি নেই! ত্রিবেণী মহাশ্মশানে একসঙ্গে বিকল দুই বৈদ্যুতিক চুল্লি

পৃথ্বী শ-র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! ক্রিকেটারের বাগদত্তা আকৃতির পোস্ট ঘিরে শোরগোল

চিকিৎসার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালাল জেলবন্দি আসামি

বাবার শেষকৃত্যে হাজির খামেনির তিন পুত্র, প্রাণঘাতী হামলার আশঙ্কায় গরহাজির মোজতবা

‘ডিমের পরিবর্তে এবার বাড়িতে ঢিল‌ পড়বে’, কাদের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ

নিস্তার নেই, যুবভারতী কাণ্ডে ফের অরূপ ‘মেসি’ বিশ্বাসকে তলব বিধাননগর পুলিশের

মেলেনি অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলের পিছনে স্ত্রীর মরদেহ চাপিয়ে বাড়ি নিয়ে গেলেন স্বামী

১৪ বছরেও মেলেনি বিচার! বরুণ বিশ্বাসের খুনিদের শাস্তি দেখার অপেক্ষায় বৃদ্ধ বাবা

মায়ের বিয়েতে মধ্যমণি ছেলে, আমির-গৌরীর সাতপাকে বাঁধা পড়ার প্রথম ছবি প্রকাশ্যে