চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চা খেয়ে বেহুঁশ! জ্ঞান ফিরতেই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী নার্স, চাঞ্চল্য গড়িয়ায়

নিজস্ব প্রতিনিধি: চায়ের সঙ্গে মাদক মিশিয়ে বেহুঁশ করে নার্সকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া ষ্টেশন সংলগ্ন কয়লাপট্টির একটি চায়ের দোকানে৷ এই ঘটনায় গ্রেফতার অভিযুক্ত৷ দুজনেরই মোবাইল সহ ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক জিনিস৷ সমস্ত কিছু পরীক্ষা করে দেখছে পুলিশ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গড়িয়া ষ্টেশন সংলগ্ন কয়লাপট্টি এলাকায় চায়ের দোকান সোমনাথ পণ্ডার৷ এই দোকানেই রাত ১০টা নাগাদ চা খেতে যান ওই নার্স৷ সোমনাথ পণ্ডার সাহায্যে ওই নার্স তাঁর স্বামীর কাছে টাকা পাঠাতে চেয়েছিল। নির্যাতিতা জানান, স্বামী ভিনরাজ্যে কর্মরত৷ দোকানে বসে কথা বলার সময় চায়ের সঙ্গে কিছু মিশিয়ে তাকে খাওয়ানো হয় বলে অভিযোগ৷ চা খাওয়ার পরে বেহুঁশ হয়ে পড়েন তিনি৷ বেশ কিছুসময় অচৈতন্য অবস্থায় দোকানেই পড়েছিলেন তিনি৷ জ্ঞান ফিরতেই নিজেকে ন্গন অবস্থায় দেখতে পান তিনি। কোনওরকমে পোষাক খুঁজে রাত আড়াইটা নাগাদ পালিয়ে যান৷

বাড়িতে পালিয়ে গিয়ে ঘটনাটি পরিবারকে জানান৷ এরপরেই অভিযুক্তের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ও তাঁর পরিবার৷ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে  অভিযুক্তকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ৷ নির্যাতিতার শারীরিক পরীক্ষার পাশাপাশি আদালতে নির্যাতিতার গোপন জবানবন্দির আবেদন করা হবে বলে জানা গিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে৷ কেন এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে বারুইপুর আদালতে তোলার কথা রয়েছে। নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ

Published by:

Share Link:

More Releted News:

‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

নির্বাচনের প্রতিটি মুহূর্তের নিখুঁত তথ্য মিলবে এই অ্যাপে, কী কাজ করবে অ্যাপটি?

ভোট মিটতেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, ১৪ মে কীভাবে দেখবেন ফল?

নির্বাচন কমিশনের মোটরবাইক নিষেধাজ্ঞা, চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের

গ্রেফতারি পরোয়ানা নিয়ে কী বললেন কবি শ্রীজাত?

লক্ষ্য ছাব্বিশের ভোট! ২৭ পর্যন্ত বাংলাতেই থাকবেন অমিত শাহ  

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ