দিনে দুপুরে দুঃসাহসিক চুরি খাস কলকাতায়

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনে দুপুরে দুঃসাহসিক চুরি। তাও আবার খাস কলকাতায়। এক চিকিৎসকের বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ি থেকে সব নিয়ে পালাল চোর। ওই চিকিৎসকের বাড়ি টালিগঞ্জ থানা এলাকার এক অভিজাত আবাসনে। এই ঘটনাটি ঘটেছে শুক্রবার (1 নভেম্বর)।

জানা গিয়েছে, পারিবারিক কাজে বাড়ির সকলে বাইরে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন সব কুছু লন্ডভন্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। যদিও ঘরের সদর দরজা বাইরে থেকেই বন্ধ ছিল। উধাও হয়ে গিয়েছে নগদ ১৮ হাজার টাকা এবং প্রায় সাড়ে তিন লাখ টাকার সোনার গহনা। বেডরুমের ভিতরে তছনছ অবস্থা। গয়নার বাক্স খোলা। মানিব্যাগ খোলা অবস্থায় পড়ে রয়েছে। মূল্যবান গহনাগুলি যে জায়গায় রাখা থাকত, সেই জায়গাটাও ছড়িয়ে ছিটিয়ে লন্ডভন্ড হয়ে ছিল। লকারের চাবিও সঠিক জায়গায় ছিল না। এই সব দেখে চক্ষু চড়কগাছ ওই চিকিৎসকের ও বাড়ির সদস্য়দের। আতঙ্কিত হয়ে রয়েছে পুরো পরিবার।

এরপর টালিগঞ্জ থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এখনও পর্যন্ত কেনও অভিযুক্ত ধরা পড়েনি। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

এদিকে শুক্রবারের ওই ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটছে টালিগঞ্জের ওই চিকিৎসক ও তাঁর বাড়ির লোকজনের। চিকিৎসক অনিমেষ হোড়ের বক্তব্য, তিনি বাড়ি ফিরে দেখতে পান ব্যালকনির দিকের দরজা খোলা ছিল। তাঁর অনুমান, ব্যালকনির দরজা দিয়েই চোর ঢুকেছিল বাড়িতে।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু