দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর এলাকাতেই ‘অযোগ্য’দের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিহারাদের

নিজস্ব প্রতিনিধি, হাজরা: বর্তমানে অস্থায়ীভাবে কাজে ফিরেছে ‘যোগ্য’ তালিকায় নাম থাকা শিক্ষকরা। তবে ফের সোমবার ‘অযোগ্য’ তালিকায় নাম থাকা শিক্ষকদের বিক্ষোভ করে রাস্তায়। পথ অবরুদ্ধ করে রাখে হাজরা মোড় এলাকায়। এর ফলে সমস্যায় পড়ে গিয়েছে অফিস-কলেজের নিত্যযাত্রীরা।

‘অযোগ্য’ শিক্ষকরা এদিন দাবি করেন এই সমস্ত বিষয় যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেন। হাজরায় দেখা দেয় চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি।

 

সম্প্রতি, সুপ্রিম কোর্টের তরফ থেকে বাতিক করা হয়েছে ২০১৬’র এসএসসি প্যানেল। তার  পর প্রকাশ করা হয় একটি ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ কর্মীদের তালিকা। সেখানে ‘অযোগ্য’ তালিকায় থাকা নামের কর্মীদের বন্ধ করে দেওয়া হয়েছে বেতন। তবে বর্তমানে অস্থায়ী ভাবে হলেও স্কুলে ফিরেছেন ‘যোগ্য’ তালিকায় থাকা শিক্ষকরা। তবে এসএসসি গ্রুপ সি ও ডি এর বিষয় কিছুই জানায়নি আদালত।

আন্দোলনকারীরা দাবি করছে, এখনও পর্যন্ত আদালতে OMR-এ কারচুপির বিষয়টি প্রমাণিত হয়নি। তাহলে কীভাবে তাঁদের ‘অযোগ্য’ বলা হচ্ছে।

শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু’র বাড়িতে সাক্ষাতের জন্য গিয়েছিলেন আন্দোলনকারীরা। কিন্তু তিনি বাড়ি না থাকায় ধর্না তুলে নিতে হয় তাঁদের। এবার এই বিষয় সরাসরি কথা বলতে সোমবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করে চাকরিহারা। সেই মিছিল হাজরা মোড়ের কাছে এলেই তা আটকে দেয় পুলিশ। সেই থেকেই শুরু হয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।

প্রসঙ্গ, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চাকরিহারা শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি ও ডি’র কর্মীদের মাসে মাসে আর্থিক সাহায্য করবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি কর্মীদের ২৫ হাজার ও গ্রুপ ডি’র কর্মীদের ২০ হাজার টাকা দেওয়ার কথাও বলেছেন।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ