সোমবারের মধ্যেই ট্যাবের টাকা জমা পড়বে ৮৫ পড়ুয়ার অ্যাকাউন্টে, জানালেন শিক্ষা সচিব

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘তরুণের স্বপ্ন’-এ যে ৮৫ পড়ুয়ার অ্যাকাউন্টের টাকা গায়েব হয়েছিল, তাদের অ্যাকাউন্টে সোমবারের মধ্যেই টাকা ঢুকে যাবে। শনিবার কলকাতায় এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষা সচিব বিনোদ কুমার। তবে ভুক্তভোগী পড়ুয়াদের অ্যাকাউন্টে নতুন করে টাকা পাঠানো হলেও ঘটনায় যারা অভিযুক্ত তাদের রেয়াত করা হবে না বলেও জানিয়েছেন তিনি। দোষীদের খুঁজে বের করতে জোরকদমে তদন্ত চলছে বলেও জানিয়েছেন শিক্ষা সচিব।

রাজ্যের পড়ুয়াদের প্রযুক্তির সঙ্গে সড়গড় করতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছে ‘তরুণের স্বপ্ন’। ওই প্রকল্পের আওতায় পড়ুয়াদের ট্যাব কেনার জন্য এককালীন ১০ হাজারর টাকা বরাদ্দ করা হয়। চলতি বছর পুজোরর মুখেই পড়ুয়াদেরর অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়। রাজ্যের ১৮ লক্ষ পড়ুয়ার মধ্যে পূর্ব মেদিনীপুর-সহ বেশ কয়েকটি জেলার বেশ কয়েকজন পড়ুয়ার অ্যাকাউন্টে ওই টাকা ঢোকেনি বলে অভিযোগ ওঠে। খোঁজ নিতে গিয়ে জানা যায়, সংশ্লিষ্ট পড়ুয়াদের অ্যাকাউন্টে না গিয়ে সে টাকা ঢুকেছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে। পড়ুয়াদের ট্যাব কেনার টাকা গায়েবের ঘটনার কথা জানতে পেরে ক্ষুব্ধ হন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তদন্তের নির্দেশ দেন। দোষীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে।

মুখ্যমন্ত্রীর কড়া মনোভাব জানতে পারার পরেই ট্যাবের টাকা গায়েবের ঘটনায় এফআইআর করে শিক্ষা দফতর। এদিন বণিকসভা সিআইআইয়ের এক অনুষ্ঠানে রাজ্যের শিক্ষা সচিব বিনোদ কুমার জানান, ‘পড়ুয়াদের ট্যাব কেনার টাকা মাঝপথে গায়েব হওয়ার ঘটনা নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। যা ঘটেছে, তা বাঞ্ছনীয় নয়। আগামী সোমবারের মধ্যে প্রত্যেক স্টুডেন্টের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এর পেছনে যদি কেউ যুক্ত থাকেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর যদি সিস্টেমে কোনও সমস্যা থাকে তা হলে সিস্টেম বদলানো হবে।’

৪০ কোটির বিনিময়ে দলবদল, মহুয়ার মন্তব্যের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি-শতাব্দীরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি