বাংলায় উপনির্বাচনের মুখে GST ইস্যু এগিয়ে দিল তৃণমূলকে, অস্বস্তিতে বিজেপি

মমতার কাছে কেন্দ্রের এই আত্মসমর্পণ বাংলার বুকে তৃণমূলকে অনেকটাই এগিয়ে দিল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জীবন বিমা(Life Insurance) ও স্বাস্থ্য বিমার(Mediclaim) ওপর ১৮ শতাংশ GST লাগুর বিষয়টি নিয়ে সর্বভারতীয় রাজনীতিতে বিরোধী শিবির থেকে সর্বপ্রথম প্রতিবাদ জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) চিঠি দিয়ে এই চড়া হারে GST প্রত্যাহারের অনুরোধ করেছিলেন। এমনকী স্বয়ং মোদি মন্ত্রিসভার সদস্য নীতিন গড়কড়িও সেই প্রসঙ্গে মমতার প্রস্তাবেই সায় দিয়েছিলেন। সেই চাপের কাছে কার্যত পিছু হঠতে হয়েছে কেন্দ্রকে। গতকাল অর্থাৎ শনিবার রাতেই সামনে এসেছে নির্দিষ্ট সময়সীমার জন্য অর্থাৎ টার্ম ভিত্তিক জীবন বিমার প্রিমিয়ামের ওপর GST সম্পূর্ণ মকুব হতে চলেছে। প্রবীণ বা সিনিয়র সিটিজেনদের জন্য স্বাস্থ্যবিমার ক্ষেত্রেও তা আর লাগবে না। তবে যে স্বাস্থ্যবিমায় কভারেজের পরিমাণ ৫ লক্ষ টাকা পর্যন্ত, তার প্রিমিয়ামে আর জিএসটি দিতে না হলেও ৫ লক্ষের বেশি কভারেজে ১৮ শতাংশ GST লাগু থাকছে। গতকাল দিল্লিতে GST সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে এব্যাপারে প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন, মমতা-মোদির হাত ধরেই বাগডোগরার আন্তর্জাতিক স্তরে উত্তরণ

ঘটনা হচ্ছে, এই সিদ্ধান্ত এমন একটা সময়ে নেওয়া হল যখন বাংলার বুকে ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দামামা বেজে গিয়েছে। অনেকেই এখন মনে করছেন, মমতার প্রতিবাদের কাছে মোদি সরকার কার্যত আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। নাহলে এই ইস্যু সর্বভারতীয় স্তরে বিজেপিকে অনেক নির্বাচনেই বিপাকে ফেলে দিত। মমতার প্রতিবাদ কার্যত সেই জায়গা থেকে বিজেপিকে সরে আসার সুযোগ করে দিয়েছে। মমতার কাছে কেন্দ্রের এই আত্মসমর্পণ বাংলার বুকে তৃণমূলকে অনেকটাই এগিয়ে দিল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে। জাতীয় স্তরের রাজনীতিতেও এর অ্যাডভ্যান্টেজ পাবে জোড়াফুল শিবির। কেননা এখন দেশে প্রধান বিরোধী দল হিসাবে আছে কংগ্রেস। অথচ জীবন বিমা ও স্বাস্থ্য বিমার ওপর চড়া হারে GST লাগু নিয়ে তাঁরা প্রথমে কিছুই করেনি। মমতা প্রতিবাদ জানাতে তারপর কংগ্রেস এই বিষয়টি মুখ খুলেছিল। স্বাভাবিক ভাবেই এই ঘটনা তৃণমূলকে জাতীয় স্তরের রাজনীতিতে বিজেপি বিরোধী মঞ্চে বাড়তি মাইলেজ এনে দেবে।

আরও পড়ুন, সহায়ক মূল্যে ধান কেনায় অনিয়ম ঠেকাতে রাজ্যের ভরসায় সিসি ক্যামেরা

GST-কে কেন্দ্র করে মমতার এই জয় বা তৃণমূলের এই প্রাধান্য এখন বাংলার মাটিতে তো বটেই জাতীয় স্তরের রাজনীতিতেও বিজেপিকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। রাজনীতির বিশেষজ্ঞদের দাবি, GST-কে কেন্দ্র করে এই ঘটনা বাংলার রাজনীতিতে তৃণমূলকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে অনেকটাই এগিয়ে দেবে। মানুষ দেখতে ও বুঝতে পারবে যে তাঁদের হয়ে লড়াই করছে তৃণমূলই, বিজেপি নয়। তার থেকেও বড় বিষয় মমতার চাপের রাজনীতির কাছে যে কেন্দ্রকেও পিছোতে হতে পারে সেটাও দেখতে পাচ্ছেন আমজনতা। ফলে আগামী দিনে যখনই কেন্দ্রের কোনও সিদ্ধান্ত নিয়ে আমজনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হবে তখনই আমজনতা সেই মমতামুখীই হবে। তা সে বাংলার মধ্যে হোক কী জাতীয় স্তরে। স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে GST প্রত্যাহারের দাবিতে কয়েক দফায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মমতা। সেই চিঠিও দেশের আর কোনও রাজনীতিবিদ পাঠিয়ে দেখাতে পারেননি। ফলে আগামী দিনে মমতার দেখানো পথেই যে বিজেপি বিরুদ্ধে জয় আসবে সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল। সেটাই বিজেপির কাছে সব থেকে বড় অস্বস্তির বিষয়।

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের