আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মানুষকে বঞ্চনার প্রতিফলন দেখতে পাবেন ৪ জুন,বিজেপিকে তোপ অভিষেকের

নিজস্ব প্রতিনিধিঃ চলেছে শেষ দফায় লোকসভা নির্বাচন। এদিন দক্ষিণ কলকাতায়  মিত্র ইনস্টিটিউশনে গিয়ে ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্যায়।   ভোট দিয়ে বেরানোর পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন  তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

ভোটদানের পর অভিষেক বলেন,’ আমি আশাবাদী মানুষ বিপুল সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করবে। সাধারণ মানুষকে বঞ্চনা করার ফলাফল ৪ জুন হাতেনাতে পাবে। কেন্দ্র সরকারের উপর মানুষের মোহভঙ্গ হয়েছে ৷ সব জিনিসের দাম বেড়ে গিয়েছে ৷ মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জনগণের যে রাগ রয়েছে, তা প্রতিফলিত হবে।‘তার পরই সাধারণ ভোটারদের নিজেদের অধিকার প্রয়োগের আহ্বান জানান। অন্যদিকে কন্যাকুমারীতে গিয়ে প্রধানমন্ত্রীর ধ্যান করার প্রসঙ্গ নিয়ে এদিন  আক্রমণ করেছেন অভিষেক। তিনি বলেন,’ ধ্যান তো ঘরের মধ্যে করা যেতে পারত। মিডিয়ায় সামনে এমনভাবে ধ্যান করা একেবারেই শোভনীয় নয়।‘

 

উল্লেখ্য, শনিবার সকাল সাতটা থেকে রাজ্যের নয় লোকসভা আসনে ভোট নেওয়া শুরু হয়েছে।পাশাপাশি বরাহনগর বিধানসভা আসনের উপনির্বাচনের জন্যও ভোট নেওয়া হচ্ছে। বেশ কিছু জায়গায় আংশিক অশান্তির ছবি দেখা  গিয়েছে। এদিন  তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ বঙ্গ রাজনীতির একাধিক দাপুটে নেতা-নেত্রীর ভাগ্য বন্দি হচ্ছে ইভিএমে।

 

 

Published by:

Share Link:

More Releted News:

মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপ! অটোতে উঠলেই ২০ টাকার যাত্রা এখন ২৫ টাকা

প্রবল ঝড়ের সঙ্গে তুমুল বৃষ্টির সতর্কতা, ভোটগণনার দিনেও দুর্যোগের সম্ভাবনা

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ