চরম আর্দ্রতা দক্ষিণবঙ্গে, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপ কেটে যেতেই ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে রাজ্যে। উত্তরবঙ্গে বৃষ্টির দুর্যোগে সম্ভাবনা থাকলেও, কলকাতা সহ দক্ষিণবঙ্গে সেই ভাবে বৃষ্টির কোন পূর্বভাস নেই। শনিবার রাতে শহর কলকাতায় ঝিরঝিরে বৃষ্টি আরও গরম বাড়িয়ে দিয়েছে।

আগামী ৭ থেকে ১০ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কথা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। ২-৪ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। ১০ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে বর্ষার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। সঙ্গে রয়েছে অস্বস্তিকর ঘাম। মাঝেমধ্যে মৃদুমন্দ হাওয়া দিলেও গরম থেকে মিলছে না স্বস্তি। উত্তরবঙ্গের ক্ষেত্রে জানানো হয়েছে, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল, চলতি বছর মে মাসে তাপপ্রবাহের পরিস্থিতিতে পড়েনি কলকাতা। ৪০ ডিগ্রি তাপমাত্রা ছাড়ায়নি। মোটের উপর মনোরম আবহাওয়া বজায় থাকলেও জুন পড়তেই শুরু হয়ে গিয়েছে অস্বস্তি। তাপমাত্রা ৩৫-র কোঠায় থাকলেও, ৪০ এর বেশি তাপমাত্রা অনুভূত হচ্ছে। ঠান্ডা ঘরে বসেও কোনোভাবেই শান্তি মিলছে না।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রবিবার ছিল ৯২ শতাংশ। প্রবল অস্বস্তি যতই থাকুক, এইমুহুর্তে সুখবর শোনাতে পারছে না হাওয়া অফিসও। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রা কমবেশি এরকমই বজায় থাকবে আগামী কয়েকদিন। কয়েকপশলা বৃষ্টি গরম কমার আশা দেখালেও,সকাল হতেই উধাও মনোরম আবহাওয়া। সকাল থেকেই চাঁদি ফাটা রোদ সঙ্গে অস্বস্তি বজায় থাকছে।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ