চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিধাননগরে ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: দিনে দিনে বেড়েই চলেছে ধর্ষণের সংখ্যা। আট থেকে আশি কেউ বাদ পরে না এই হিংস্র, লোলুপ দৃষ্টি থেকে। এমনই একটি অমানবিক ঘটনা ফের ঘটে গেল কলকাতার বিধাননগর এলাকায়। সপ্তম শ্রেণির একটি নাবালিকা মেয়ে বিকালে তার এলাকার বান্ধবীদের সঙ্গে পাড়ার মাঠে খেলতে যায়। রোজ যেতে যেতেই পরিচয় হয় পাশের পাড়ার এক যুবকের সঙ্গে। তার পর অভিযুক্ত মেয়েটিকে তার বাইকে বসিয়ে নিয়ে যায়। তার পরই তার বিরুদ্ধে করা হয় ধর্ষণের অভিযোগ। জানা গিয়েছে, ১৩ বছরের ওই মেয়েকে ধর্ষণ করার পর যুবক সেখান থেকে পালিয়ে যায়। এলাকার স্থানীয় বাসিন্দারাই নাবালিকার অবস্থা গুরুতর দেখে তড়িঘড়ি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।

স্থানীদের থেকে পরে জানা যায়, ধর্ষণে অভিযুক্ত যুবকের বাড়ি ওই বিধাননগর পুরসভা এলাকাতেই। ঘটনাটি ঘটার পর স্থানীয় বাসিন্দারা তার বাড়ির খোঁজ পেতেই সেখানে চড়াও হয়। তার পরই চলে বেধড়ক মারধর। যুবকের উপর গণপিটুনির পর তার মাথার চুলও কেটে ফেলা হয়। এই অশান্তির খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে বাগুইহাটি এবং এয়ারপোর্ট থানার পুলিশ। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাদের কবল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে।

জানা গিয়েছে, ওই অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই পকসো অ্যাক্টে মামলা রুজু করেছে বিধাননগর পুলিশ। সূত্রের খবর, শনিবার অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে পেশ করা হচ্ছে। নাবালিকার সঙ্গে এত নীচ কাজ করার জন্য অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে ফুঁসছেন এলাকার বাসিন্দারাও।

Published by:

Share Link:

More Releted News:

‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

নির্বাচনের প্রতিটি মুহূর্তের নিখুঁত তথ্য মিলবে এই অ্যাপে, কী কাজ করবে অ্যাপটি?

ভোট মিটতেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, ১৪ মে কীভাবে দেখবেন ফল?

নির্বাচন কমিশনের মোটরবাইক নিষেধাজ্ঞা, চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের

গ্রেফতারি পরোয়ানা নিয়ে কী বললেন কবি শ্রীজাত?

লক্ষ্য ছাব্বিশের ভোট! ২৭ পর্যন্ত বাংলাতেই থাকবেন অমিত শাহ  

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ