রাজনীতির ময়দানে অভিষেক ইউসুফ পাঠানের

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটে অভিষেক হল ক্রিকেটার ইউসুফ পাঠানের। পাশাপাশি তৃণমূলের হয়ে লড়ছেন ক্রিকেটার কীর্তি আজাদ। রবিবার ব্রিগেডের সমাবেশ থেকে রাজ্যের ৪২টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থীর নাম ঘোষণা করেন।

এবারেই প্রথমবার ব্রিগেডের সমাবেশ থেকেই ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। এই ৪২ জন প্রার্থীর মধ্যে ২৭ জন নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তারমধ্যে সবচেয়ে বড় চমক ইউসুফ পাঠান ও কীর্তি আজাদের নাম ঘোষণা। রাজনীতির ময়দানে এবার তৃণমূলের টিকিটে অভিষেক হল ইউসুফ পাঠানের। ইউসুফ পাঠান বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়াই করবেন। অন্যদিকে কীর্তি আজাদ বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে লড়াই করবেন। এর আগে বিজেপির টিকিটে লড়াই করে সাংসদ হয়েছিলেন কীর্তি আজাদ। এবার তৃণমূলের টিকিটে লড়াই করবেন তিনি। অটলবিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন বিজেপির সাংসদ হিসাবে জায়গা করে নিয়েছিলেন এই কীর্তি আজাদ। পরবর্তীকালে নরেন্দ্র মোদীর জমানা শুরু হওয়ার পর কীর্তি আজাদের থেকে বিজেপির দুরত্ব বাড়তে থাকে।

এর আগে বিজেপির ঘর ছেড়ে বেরিয়ে আসা শক্রঘ্ন সিনহা আসানসোল উপনির্বাচনে লড়ে জিতেছিলেন। এবারেও ফের আসানসোল কেন্দ্রেই প্রার্থী হলেন শক্রঘ্ন। এই শক্রঘ্নও ছিলেন অটলবিহারী বাজপেয়ী নেতৃত্বাধীন মন্ত্রিসভার একজন সদস্য। এবার শক্রঘ্নর পাশাপাশি এবার কীর্তি আজাদও তৃণমূলের হয়ে লড়ছেন।

এদিন নতুন প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দেবাংশু ভট্টাচার্য, রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা। পাশাপাশি এবারে ১১ জন বিধায়ক লোকসভা নির্বাচনে প্রার্থী হলেন। এদের মধ্যে রয়েছে নৈহাটি কেন্দ্রের বিধায়ক পার্থ ভৌমিক, রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মুকুটমণি অধিকারী। পার্থ ভৌমিক বারাকপুর কেন্দ্রে লড়ছেন অর্জুন সিংয়ের বিরুদ্ধে ও মুকুটমণি অধিকারী লড়ছেন রানাঘাট কেন্দ্র থেকে।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের