পার্লার নয় ! পুজোর আগেই মেক আপ ছাড়াই চমকাবে ত্বক

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই পুজো। প্রত্যেক বছর বাঙালিরা উমার অপেক্ষায় থাকে। এখন থেকেই কেনাকাটা করা শুরু হয়ে গিয়েছে অনেকেরই। পুজোর সাজ নিয়ে কোন কথা হবে না। সবচাইতে ‘বেস্ট লুকিং’ হতে হবে। কোনরকমের ঝুঁকি নিতে হবে না। পুজোর কটাদিন আপনিও কী ত্বক ঝলমলে দেখাতে চান ? অনেকে সারাক্ষণ মুখে ভারী মেক আপ করে থাকে। দিন শেষে মেক আপ তুলে ফেলার পর ত্বকের জেল্লা আর থাকে না। মেকআপে ব্যবহৃত বিভিন্ন কেমিকেলস ত্বকের বারোটা বাজিয়ে দেয়। তাই নিয়মিত ত্বকের যত্ন ভীষণ প্রয়োজন। তবে পার্লার যেতে হবে না আর। ঘরে বসেই পাবেন ঝলমলে ত্বক। মেকআপ ছাড়াই বাড়বে ত্বকের জেল্লা। জেনে নিন কীভাবে।

বিশেষজ্ঞরা সর্বদা পরামর্শ দিয়ে থাকে প্রাকৃতিক উপায়ে ত্বক সুস্থ রাখা। তাই নিজেকে সবচেয়ে সুন্দর ও ফিট দেখাতে চাইলে স্বাস্থ্যকর খাবারের প্রতি ধ্যান দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। আপনি কী জানেন ফলের রসেই আছে ত্বক ভাল রাখার চাবিকাঠি।

ডিটক্স ওয়াটার​ : ঘরে বসে ৫ মিনিটে খুব সহজেই বানাতে পারবেন ডিটক্স ওয়াটার। এটি কাজ শুরু করে দ্রুত। নিমেষে শরীর ও ত্বককে হাইড্রেট করে ডিটক্স ওয়াটার। পাশাপাশি সমস্ত টক্সিনও দূর হয় এই পানীয়ের গুণে। ত্বকের মধ্যে থেকে ময়লা বের করে ত্বক করে তোলে উজ্জ্বল।

তরমুজ ওয়াটার : তরমুজ দিয়ে সহজে বানিয়ে নিন ডিটক্স ওয়াটার। ফলে বাড়বে ত্বকের জেল্লাও। এই ডিটক্স ওয়াটার বানানোর জন্য ১ কাপ ছোট ছোট করে কাটা তরমুজ লাগবে। সঙ্গে ১ টি লেবু, ৬-৭টি পুদিনা পাতা এবং ১ লিটার জলের প্রয়োজন পড়বে। সব উপকরণ এক এক করে জলের বোতলে দিয়ে দিন। তারপর কয়েক ঘণ্টার জন্য তা রেফ্রিজারেটরে রাখুন। চাইলে সারা রাতও রাখতে পারেন। এরপর সকালে উঠে চুমুক দিন এই পানীয়ে।

আপেল ওয়াটার : ঘরে বেশি কিছু উপকরণ না থাকলে আপেল ও দারচিনি দিয়েই বানিয়ে নিন ডিটক্স ওয়াটার। ১ লিটার জলের বোতলে ১টি আপেল ছোট ছোট টুকরো করে ভরে নিন। সঙ্গে দিয়ে দিন ১টি দারচিনির কাঠি। সারারাত এই ভাবেই জলে ভিজতে দিন আপেল ও দারচিনিকে। তাহলেই তৈরি আপনার ঘরোয়া ডিটক্স ওয়াটার। এই ডিটক্স ওয়াটারটি নিয়মিত পান করতে পারেন।

​পুদিনা ডিটক্স ওয়াটার : ত্বক ও শরীর থেকে টক্সিন দূর করতে সিদ্ধহস্ত আদা ও পুদিনা। তাই বাড়িতে এই দুই ভেষজ দিয়েই বানিয়ে নিন ডিটক্স ওয়াটার। প্রথমে একটি পাত্রে জল নিন পরিমাণমত এতে ১০ টি পুদিনা পাতা, ১ ইঞ্চি আদা দিয়ে দিন। বোতলে মুখ বন্ধ করে রেখে দিন ফ্রিজে। অন্তত ৮ ঘন্টা রাখা মাস্ট। সবচেয়ে ভাল হয় সারারাত ফ্রিজে এটি রেখে দিলে। সকালে উঠে চুমুক দিতে পারেন এই পানীয়ে। 

উল্লেখ্য, এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, এটি কোনও চিকিৎসার অঙ্গ নয় আরও বিস্তারিত জানতে হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?