এই গরমে বারবার স্নান করছেন ? জেনে নিন স্নান করা আশির্বাদ নাকি অভিশাপ

Share:

নিজস্ব প্রতিনিধি : দিন দিন বাড়ছে গরমের দাপট। এই পরিস্থিতিতে অনেকেই বারবার স্নান করছেন। অনেকে ঠান্ডা লাগার ভয়ে গরম সহ্য করে থাকেন। কিন্তু আপনি কি জানেন বারবার স্নান করা ভাল নাকি খারাপ।এই সময়ে কতবার স্নান করলে শরীর সুস্থ থাকবে?  আসুন জেনে নেওয়া যাক।বারে বারে স্নান করলে হয়তো এই দাবদাহে কিছুটা স্বস্তি মেলে। কিন্তু বেশি বার স্নান করারও কিছু সমস্যাও রয়েছে।

স্নানের উপকারিতা : গায়ে ঠান্ডা জল ঢাললে ত্বক পেরিয়ে হাড় পর্যন্ত আরাম পাওয়া যায়।স্নান না করলে শরীর ‘হিট’ হয়ে যাবে।তখন নানা ধরনের শারীরিক অসুস্থতার আশঙ্কা বৃদ্ধি পাবে। তাই গরমকালে নিজেকে সুস্থ রাখার স্বার্থেই স্নান করুন।

স্বাভাবিক ঠান্ডা জল ঢাললে, দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় ফিরে আসে। হিট স্ট্রোক, হিট এক্সহউশনের আশঙ্কা কমে। তাই সময় সুযোগ পেলেই স্নান করুন। তবে মনে রাখা প্রয়োজন, ত্বকে ক্ষতিকর ব্যাকটেরিয়ার পাশাপাশি কিছু ভাল ব্যাকটেরিয়াও থাকে। যেগুলি ত্বককে সংক্রমণ থেকে দূরে থাকতে সাহায্য করে। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। সাবান এবং অন্যান্য প্রসাধনী ব্যবহার করে স্নান করার ফলে ভাল ব্যাকটেরিয়াগুলি নষ্ট হয়ে যায়।তাই স্নান করলে বারবার সাবান বা বডিওয়াশ ব্যবহার করবেন না।

সাবধানতা : ১) দিনে ২-৩ বার স্নান করলেও তেমন ক্ষতি নেই। তবে যাদের ঠান্ডা লাগা বেশি রয়েছে (ভাইরাসজনিত)তাঁদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত। ২)তাঁরা ঘরের বাইরে থাকা অবস্থাতেও মুখে-চোখে-ঘাড়ে জল দিতে পারেন। এতে তাপজনিত সমস্যা দূর হবে। ৩)বরফ জলে স্নান করার মতো ভুল এড়িয়ে চলুন। এতে জটিলতা কয়েকগুণ বাড়তে পারে। ৪) গরম জলে (উষ্ন জল) স্নান করবেন না।গ্রীষ্মকালে গরমজলে স্নান করার প্রয়োজন নেই। ৫)শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কিছু অ্যান্টিবডি আছে যা কিন্তু দিনে অনেক বার স্নান করার ফলে সেগুলি মারা যায়। এতে প্রতিরোধ ক্ষমতা কমে যায়।৬) ছোটদের ও বয়স্কদের এই গরমেও একাধিকবার স্নান করা উচিত নয়। তাদের সমস্যা হতে পারে। এছাড়া সবাই গরমের সময় সচেতন থাকুন। যতটা সম্ভব রোদ এড়িয়ে চলুন। ৩ থেকে ৪ লিটার জলপান করুন।

সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র

স্নান করে রান্নাঘরে প্রবেশ করছেন তো? এই নিয়ম না মানলে রুষ্ট হবেন মা অন্নপূর্ণা

বাংলাদেশের সিনেমাতে অভিষেক মধুমিতার, ‘গুলশানের চামেলী’র মহরতে নজর কাড়লেন অভিনেত্রী

‘DM আঙ্কেল, আমার একটা উপকার করবেন?’ খুদে ছাত্রীর আবেদনে নড়েচড়ে বসল প্রশাসন

প্রতিদিন আলু খেতে খেতে বিরক্ত? বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে কুমড়োর টিক্কি

বাবার আত্মহত্যার ঘটনা রেকর্ড করল ছেলে, সাহায্যের জন্য চিৎকার স্ত্রীয়ের!

রবির সকালে মর্মান্তিক দুর্ঘটনা, মন্দিরবাজারে বাস উলটে মৃত কন্ডাক্টর, জখম বহু

প্রীতি ম্যাচ চলাকালীন বন্দুকবাজের হামলায় নিহত ব্রাজিলের তরুণ ফুটবলার

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

‘বহু নেতা মধুতে আসক্ত’, তোলাবাজি নিয়ে দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ

মার্কিন মুলুকে শপিং কমপ্লেক্সে বন্দুকবাজের হামলায় নিহত ২, জখম বহু

পেরুতে বিমান দুর্ঘটনায় ১৩ জন পর্যটকের মৃত্যু