শরীর সুস্থ রাখতে খুব অল্প সময়ে নিয়মিত করুন এই সকল যোগা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ বর্তমান দিনে সুস্থ থাকতে চিকিৎসকরা সব সময় শরীর চর্চা করার পরামর্শ দিয়ে থাকেন। তবে শরীর চর্চা মানে সবসময় যে জিমে গিয়ে শারীরিক কসরত করতে হবে তেমনটা নয়। সকালে উঠে আপনি বাড়িতেই করতে পারেন কিছু যোগা (Yoga) যা আপনার শরীরকে সুস্থ (Healthy life) রাখতে সাহায্য করে। সকালে অন্তত ৩০ মিনিট ব্যায়াম করাটা খুবই প্রয়োজন। কিন্তু, এই কর্মব্যস্ত জীবনে সব সময়ে সেতা হয়ে ওঠেনা। সকালে উঠে যোগ ব্যায়াম করার পরিবর্তে তৈরি হয়ে অফিস যাওয়াটা বেশি জরুরী হয়ে পড়ে। কিন্তু শরীর সুস্থ রাখাটাও অত্যন্ত জরুরী। তাই শরীর সুস্থ রাখতে শিখে নিন কিছু প্রয়োজনীয় যোগা যা খুব অল্প সময়ে করে ফেলা যায়।

কপালভাতি প্রাণায়ামঃ

মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো রাখতে কপালভাতি প্রাণায়াম অত্যন্ত উপকারী। এই ব্যায়াম শরীরের নিম্নাংশের রক্ত সঞ্চালন ভালো রাখে। মানসিক চাপ নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে। ফলে প্রতিদিন ১০ মিনিট করে কপালভাতি প্রাণায়াম আপনার শরীর সুস্থ রাখতে সাহায্য করবে।

সূর্য প্রণাম আসনঃ

রোজ সকালে উঠে সূর্য প্রণাম আসন করাও অত্যন্ত উপকারী। এই যোগা আমাদের শরীরের পেশী ও জয়েন্ট শক্ত করতে সাহায্য করে। পাশপাশি পাচনতন্ত্রের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও ওজন কমাতে বেশ উপকারী এই যোগা। প্রতিদিন ১০ মিনিট এই ব্যায়াম করলে শরীর সুস্থ থাকার পাশপাশি মাথার ত্বকে রক্ত সঞ্চালন সহজ হয় ফলে চুলের সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়।

উষ্ট্রাসনঃ

অনেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন। এছাড়া বর্তমান দিনে সারাদিন এক ভাবে কম্পিউটারের সামনে বসে কাজ করার ফলে অনেকেই পিঠের ব্যথায় কষ্ট পান। নিয়মিত উষ্ট্রাসন করলে এইসব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

তন্দ্রাসনঃ

তন্দ্রাসনও শরীরের পক্ষ্যে খুব উপকারী। এই ব্যায়াম শরীরে রক্ত সঞ্চালন ঠিক রাখতে সাহায্য করে। এর ফলে পেশীর ব্যথা উপসম হয়। এছাড়া টোনড বডি পেতে সাহায্য করে তন্দ্রাসন।

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

এবার নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা, চালু হল এসি বাস

সীমান্ত অতিক্রম উত্তর কোরিয়ার সেনাদের, গুলি চালিয়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের