চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাশি অনুযায়ী চুলের স্টাইল !পুজোয় সেজে ওঠুন এই হেয়ার স্টাইলে

নিজস্ব প্রতিনিধি : হাতে আর কটা দিন মাত্র। এরপরেই বাপের বাড়ি আসছেন উমা। কৈলাস থেকে দশভুজা ছেলেমেয়েদের নিয়ে মর্ত্যে আসবে ভক্তদের কষ্ট দূর করতে। মাকে স্বাগত জানাতে এরমধ্যেই পুজোর সব প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এর সঙ্গে সঙ্গে শপিংও শুরু হয়ে গিয়েছে। আপনিও কি পুজোয় চুল কাটতে চান ? কেমন স্টাইলে চুল কাটবেন ভেবেছেন ? আপনি কি জানেন রাশি অনুযায়ী চুল কাটলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। তবে পুজোর আগেই জেনে নিন রাশি অনুযায়ী কেমন ধরনের চুলের স্টাইল রাখবেন।

মেষ রাশি : এই রাশির জাতিকারা খুন আত্মবিশ্বাসী ও এনার্জেটিক হয়। কাজে পরিশ্রমী ও বুদ্ধিধর হওয়ার দরুন সব কাজে সাফল্য লাভ করেন এরা। এবারের পুজোয় মেষ রাশির জাতিকাদের চুলে স্টেপ কাট করতে পারেন। চুল খোলা রাখতে পারেন।

বৃষ রাশি : এরা খুব বুদ্ধিমান ও আত্মবিশ্বসী হয়। নিজেকে ভিড় থেকে আলাদা দেখাতে ভালোবাসেন। এই রাশির মহিলাদের পুজোয় বব কাট চুল রাখতে পারেন।

মিথুন রাশি : এরা কোন বাঁধা নিয়মের মধ্যে আবদ্ধ থাকেন না।নিজেদের মেলে ধরতে ভালবাসেন এরা। এরা খুব শান্ত প্রকৃতির হয়ে থাকেন।এবারের পুজোয় নিজের পছন্দ অনুযায়ী চুল কাটতে পারেন।

কর্কট রাশি : এই রাশির জাতিকারা খুব আবেগী ও নম্র স্বভাবের হয়। তবে এদের মেজাজ ঘন ঘন ওঠানামা করে। চঞ্চল স্বভাবের কর্কট রাশির মহিলাদের ইউ বা ব্লান্ট কাট করা উচিত। এই হেয়ারস্টাইল পুজোয় আপনাকে সেরা লুক দিতে পারে।যারা একটু শান্ত প্রকৃতির তারা রাউন্ড কাট করতে পারেন।

সিংহ রাশি : সাহসী ও আত্মবিশ্বাসী হয়ে থাকেন সিংহ রাশির জাতিকারা। এবারের পুজোয় লেয়ার কাট করতে পারেন।

কন্যা রাশি : এই রাশির জাতিকারা খুব খোলা মনের হয়ে থাকেন।এবারের পুজোর চুলের কাট শর্ট রাখতে পারেন।

তুলা রাশি : যে কোন পরিস্থিতে এরা মানিয়ে নিতে পারে। প্রতিকুল পরিস্থিতে এরা নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে। এই বছর পুজোয় লং হেয়ার রাখতে পারেন। চুল কাটতে চাইলে ইউ কাট করতে পারেন।

বৃশ্চিক : এবারের পুজোয় এই রাশির জাতিকারা লম্বা হেয়ারের সঙ্গে কার্লি চুলের স্টাইল করতে পারেন।

ধনু : এরা খুব স্বাধীনতা প্রিয় হয়। পুজোয় চুলের স্টাইল করতে হলে লম্বা হেয়ার রাখতে পারেন। সামান্য চুল কেটে ছোট করতে পারেন।

মকর : এই রাশির জাতিকারা চুলের স্টাইল সোজা রাখতে পারেন।

মীন : ব্যক্তিত্ব অনুযায়ী পিরামিড হেয়ারস্টাইল দারুণ মানাবে এই রাশির জাতিকাদের।

কুম্ভ রাশি : বাঁধা চুলে আপনাকে আরও আকর্ষণীয় লাগবে। এক্ষেত্রে খোঁপা করে চুল বাঁধতে পারেন। 

Published by:

Share Link:

More Releted News:

লস্যি না ঘোল গরমে কোনটি শরীরকে দ্রুত শীতল করে?

কেদারনাথে ‘নো রিলস, নো ফোন, নো ড্রোন’! যাত্রা শুরুর দিনেই কড়া নিষেধাজ্ঞা কেন?

গরমের সময় বাড়ির এই দিকে জলের পাত্র রাখলে, মিলতে পারে একাধিক চমকপ্রদ সুফল

খাবারের বদলে শুধু সাপ্লিমেন্টেই ভরসা? বিপদে পড়ার আগে সাবধান!

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ