চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দীর্ঘ সময় খালি পেটে থাকার পর কি খাবেন, জেনে নিন

নিজস্ব প্রতিনিধি: অনেক সময় ব্যস্ততার কারণে আমাদের খাওয়ার সময় হয় না। দীর্ঘক্ষণ ধরে খালি পেটে থাকার পর আমরা অনেকে অতিরিক্ত খাবার খেয়ে ফেলি। যার ফলে খানিক বাদে এর ক্ষতিকর প্রভাব পড়ে আমাদের শরীরে। জেনে নিন দীর্ঘ সময় খালি পেটে থাকার পর কি খাওয়ায় উচিত-

১. ফলের জুস- অনেকটা সময় না খেয়ে থাকার পর ডাবের জল বা ফলের জুস খাওয়া যেতে পারে। জুস শুধু পিপাসা মেটাতে নয়, শরীরকে প্রয়োজনীয় ভিটামিনও যোগান দেয়।

২. ফল ও সবজি- দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর অনেকে তেলেভাজা খেয়ে থাকেন, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ সময় ফল এবং সবজি খেতে পারেন। ফল ও সবজিতে অনেক উপকারী উপাদান রয়েছে। এছাড়া নারকেলের দুধ, ড্রাই ফ্রুটস এগুলোও রাখতে পারেন খাবারের তালিকায়।

৩. খেজুর- যদি মিষ্টিজাতীয় খাবার খেতে ভালোবাসেন, তাহলে এই সময়ে খেজুর খেতে পারেন। খেজুর সুস্বাদু বেশ পরিচিত একটি ফল যা ফ্রুকটোজ ও গ্লাইসেমিক সমৃদ্ধ। এটি রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। খেজুর ফলকে চিনির বিকল্প হিসেবে ধরা হয়ে থাকে। চারটি বা ৩০ গ্রাম পরিমাণ খেজুরে আছে ৯০ ক্যালোরি, এক গ্রাম প্রোটিন, ১৩ মিলি গ্রাম ক্যালসিয়াম, ২.৮ গ্রাম ফাইবার ও আরো অন্যান্য পুষ্টি উপাদান।

৪. তেলেভাজা খাবার খাবেন না- দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর চটজলদি তৈরি হয়ে যাওয়া কোনো খাবার একেবারেই খাবেন না। বিশেষকরে তেলেভাজা খাবার। সারাদিন না খেয়ে থাকার ফলে পাকস্থলী খুব ক্ষুধার্ত ও দুর্বল থাকে। তারপর যদি ভাজা-পোড়া খাওয়া হয় তাহলে পেটের সমস্যা, মাথাব্যথা, দুর্বলতা, অবসাদ, আলসার, অ্যাসিডিটি, হজমের সমস্যা ইত্যাদি হতে পারে। বেড়ে যায় ওজনও।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণকারী শিশুদের কেন ভাগ্যবান বলে জানেন?

মৃত্যু কি শেষ, নাকি নতুন যাত্রার শুরু? কী বলছে আধ্যাত্মিক ব্যাখা

নীরব বিপদ ‘ফ্যাটি লিভার’ আক্রান্ত হতে পারে প্রায় ২০০ কোটি মানুষ

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

পয়লা বৈশাখে সারাদিন বাইরে? ত্বককে রক্ষা করতে মেনে চলুন ঘরোয়া টিপস

ছারপোকার উপদ্রবে নাজেহাল? এই ৫ সহজ উপায় অবলম্বন করলেই কেল্লাফতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ