দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Rath Yatra 2024 : রথের রশিতে টান পড়ার আগে সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দেন পুরীর মহারাজ

courtesy google

নিজস্ব প্রতিনিধি : আগামি রবিবার পালিত হতে চলেছে রথযাত্রা। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রওনা দেবেন মাসি গুণ্ডিচার বাড়ির উদ্দেশ্যে। এইদিন কাতারে কাতারে মানুষ লাইনে দাঁড়িয়ে থাকবেন শুধু রথের দড়িটুকু স্পর্শ করার জন্য। আট থেকে আশি, সব বয়সের মানুষই একবার অন্তত রথের রশি ছোঁয়ার জন্য উদগ্রীব হয়ে ওঠেন।বছর ভর জগন্নাথ ভক্তরা অধীর অপেক্ষায় থাকেন এই দিনটার জন্য।

প্রায় ৮০০ বছরের পুরনো পুরীর মন্দির। প্রতিবছর আষাঢ় মাসে আয়োজিত হয় রথযাত্রা। উৎসবের শুরু হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা থেকে। এবছর ২২ জুন পালিত হয়েছ স্নানযাত্রা উৎসব। আর রথ যাত্রা পালিত হবে ৭ই জুলাই।

প্রতি বছর রথযাত্রার উদ্বোধন করেন সেখানের রাজা। রাজতন্ত্র না থাকলেও এখনও বংশপরম্পরা ক্রমে পুরীর রাজপরিবার আছে। সেখানে নিয়ম অনুসারে, যিনি রাজা উপাধি প্রাপ্ত হন তিনি পুরীর রাজা। তিনি জগন্নাথ, বলরাম ও সুভদ্রাদেবীর রথের সামনে পুষ্পপ্রদান করেন। সুগন্ধী জল ছিটিয়ে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন। তারপর পুরীর রথের দড়িতে টান পড়ে।

পুরীর বর্তমান রাজা হলেন দিব্যসিংহ দেব। তিনি পাঁচ দশকে বেশি সময় ধরে এই পদে আছেন। ১৯৭০ সালে ১৭ বছর বয়সে সিংহাসনে আরোহন করেন তিনি। নিয়ম মত পুরির গজপতী মহারাজ দিব্যসিংহ দেব সোনার ঝাঁটা দিয়ে মহাপ্রভুর রথ ঝাঁট দেয়।তারপর শুরু হয় রথযাত্রা।

Published by:

Share Link:

More Releted News:

গরমে শরীর রাখুন সুরক্ষিত! বদলান শুধু এই কয়েকটি অভ্যাস

গরমে ভোটের লাইনে দাঁড়িয়ে নাজেহাল? হিটস্ট্রোক থেকে বাঁচতে বাড়ি ফিরে করুন এই কাজগুলি

বাংলার এই সীমান্ত শহর থেকেই ভিসা ছাড়াই চলে যান ভুটানে

কীভাবে চক্র ধ্যান আপনার জীবনকে আরও শান্ত, স্থির ও নিয়ন্ত্রিত করতে পারে

দাবদাহে হাঁসফাঁস অবস্থা? ভোটের লাইনে শরীর চাঙ্গা রাখতে চুমুক দিন বেলের শরবতে

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ