দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গ্লিসারিন না কি পেট্রোলিয়াম জেলি, শীতে ত্বকের শুষ্কতা দূর করতে কোনটি বেশি কার্যকরী ?

নিজস্ব প্রতিনিধি: শীতকাল মানেই ত্বকের আলাদা যত্ন। সারা দিন ধরেই হাত, পা, মুখ, ঠোঁটের ক্রিম মাখতে হয়। নানা ধরনের প্রসাধনী ব্যবহার যেন চাপের বিষয়। বর্তমান জেনারেশনের সকলে যেখানে ত্বকের যত্ন নিতে নানা কোম্পানির প্রসাধনী দ্রব্য ব্যবহার করেন সেখানে এখনও দিদা-ঠাকুরমারা গ্লিসারিন বা পেট্রোলিয়াম জেলিকে প্রাধান্য দেন। ফলও পাওয়া যায় হাতেনাতে। ময়েশ্চারাইজার মাখলেও হাতে পায়ে সাদা খড়ি ফুটে যায় সেখানে গ্লিসারিন বা পেট্রোলিয়াম জেলি ত্বককে নরম রাখে। তবে এর মধ্যেও প্রশ্ন রয়েই যায় দুটির মধ্যে কোনটি ভালো ত্বকের জন্য। শীতের শুষ্কতা রুখতে পেট্রোলিয়াম জেলি না কি গ্লিসারিন কোনটি ত্বকের জন্য বেশি ভাল? রইল সেই উত্তর।

আরও পড়ুন:  শীতে স্নান না করলে শরীরের কোনও ক্ষতি হয়? কী বলছেন বিশেষজ্ঞরা

পেট্রোলিয়াম জেলি- পেট্রোলিয়াম জেলি ত্বকের ভিতর থেকে আর্দ্রতা বাইরে আসতে দেয় না। সেই সঙ্গেই ত্বকের উপর সুরক্ষামূলক স্তর তৈরি করে। প্রায় ৯৯ শতাংশ কের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা রাখে। পেট্রোলিয়াম জেলি মাখলে ত্বকে আঠালো, চটচটে ভাব দেখা যায়। এটি প্রচণ্ড শুষ্ক, খসখসে, ছাল ওঠা ত্বকের জন্য একেবারে পারফেক্ট। ফাটা ঠোঁট, কনুই, ফাটা গোড়ালিকে সতেজ রাখতে পেট্রোলিয়াম জেলির জুরি মেলা ভার। এগজিমা দূরে সাহায্য করে।

গ্লিসারিন- অন্যদিকে গ্লিসারিন অনেকটা হালকা এবং বাইরে থেকে আর্দ্রতা টেনে নিতে পারে। ত্বকে তৈরি করে না তেলচিটে, আঠালো ভাব। সাধারণ থেকে হালকা শুষ্ক ত্বকের জন্য গ্লিসারিন উপযুক্ত। হালকা ভিজে ত্বকের উপর গ্লিসারিন মাখলে বেশি ভাল কাজ দেয়। কিংবা গোলাপ জলের সঙ্গে মিশিয়ে মাখা যেতে পারে।

তবে শীতে ত্বকের জন্য দুটিই উপকারী। ত্বক অনুযায়ী বুঝে গ্লিসারিন বা পেট্রোলিয়াম জেলি মাখা উচিত।

Published by:

Share Link:

More Releted News:

৬টি অভ্যাসেই মিলতে পারে বছরে ফ্রি ফ্লাইট, জানুন কীভাবে

ভ্যাপসা গরমে স্বস্তির খবর, নির্ধারিত সময়ের আগেই বর্ষার আগমন দেশে

রাত ১১টার পর ট্রেনে ফোন চার্জ দেওয়া যায় না! জানেন কেন?

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

গ্রীষ্মের ভ্রমণে কেন উটি হতে পারে একেবারে সঠিক গন্তব্য?

এই ট্রেনে উঠলেই লাগে অক্সিজেন! চিন-তিব্বতের পথে অবাক করা যাত্রা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ