গণেশ চতুর্থীর দিন এই শুভ জিনিসগুলি অবশ্যই ঘরে আনুন

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর গণেশ চতুর্থী উৎসব শুরু হবে ২৭ অগস্ট, শেষ হবে ৬ সেপ্টেম্বর অনন্ত চতুর্দশীর মধ্য দিয়ে। ১০ দিনের এই উৎসবটি গণেশের পুজো এবং উদযাপনের মাধ্যমে অনুষ্ঠিত হয়।  প্রতি বছর হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী উৎসব পালিত হয়। বাস্তুশাস্ত্র অনুসারে গণেশ চতুর্থীর দিন কিছু বিশেষ জিনিস বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এই সকল জিনিস আনলে সিদ্ধিদাতা গণেশ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয়। গণেশ চতুর্থী উপলক্ষে কিছু বিশেষ জিনিস বাড়িতে আনলে আর্থিক সমৃদ্ধি এবং সুখ ও শান্তি আসে। আসুন জেনে নিই সেই জিনিসগুলি কী কী।

একাক্ষী নারকেল

গণেশ চতুর্থীর দিন একাক্ষী নারকেল বাড়িতে আনলে তা অত্যন্ত শুভ হলে মনে করা হয়। এটি আর্থিক সমস্যা দূর করে, বাড়িতে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে। নিয়মিত এর পুজো করলে অত্যন্ত সুফল মেলে বলে অভ্যাস।

শঙ্খ

বাস্তুশাস্ত্র অনুসারে শঙ্খ ঘরের বাস্তুদোষ কাটাতে সহায়ক। সেই সঙ্গে নেতিবাচক শক্তি দূর করতেও সাহায্য করে। বিশ্বাস করা হয়, যে বাড়িতে শঙ্খ থাকে সেই বাড়িতে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ হয়।

গণেশের নৃত্যরত মূর্তি

ধর্মীয় বিশেষ অনুসারে বাড়িতে নৃত্যরত গণেশের মূর্তি স্থাপন করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এটি আর্থিক সমস্যা দূর করে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে।

কুবেরের মূর্তি

বিশ্বাস করা হয় যে ভগবান কুবের এবং দেবী লক্ষ্মীর কৃপায় ঘরে ধন-সম্পদের বৃষ্টি হয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর দিকে কুবেরের মূর্তি স্থাপন করা শুভ বলে মনে করা হয়। এর ফলে আর্থিক সমৃদ্ধি বজায় থাকে।

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে ঈশ্বরসম’, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো প্রথম প্রায়োরিটি , দাবি পরিবহণ মন্ত্রী অর্জুনের

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে