চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শীতে এই ৪ টি সবজি খেয়েই কমিয়ে ফেলুন অতিরিক্ত মেদ

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে মেদের সমস্যায় ভুগছেন ছোট থেকে বড় সকলেই। তাই এবার শীতেই কমিয়ে ফেলুন আপনার শরীরের অতিরিক্ত মেদ।  এই সুযোগে মরশুমি ফল-সবজি খেয়েই আপনি ওজন কমাতে পারেন।  পাশাপাশি শরীরে পুষ্টির অভাব ঘটলেও আলসেমি বেশি চেপে ধরা স্বাভাবিক। তাই দেখে নিন ওয়ার্কআউট ছাড়াও কেমন করে ওজন কমাতে পারেন-

১- কড়াইশুঁটির স্যুপ
শীতকালে কড়াইশুঁটি ছাড়া চলে না। কিন্তু কড়াইশুঁটি মানেই কি তার কচুরি আর আলুর সঙ্গে বানানো তরকারি? তা মোটেই নয়। বরং এটিকে স্যুপ হিসাবে খান। এতে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভর্তি। রোগ প্রতিরোধ শক্তি বাড়ান থেকে ওজন কমাতে দারুণ সাহায্য করে এটি।

২- গাজর:  তাজা গাজর খাওয়ার সেরা সময় শীতকাল। ভিটামিন, বিটা-ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও এই সবজিতে উচ্চ পরিমাণে ফাইবার এবং অল্প কার্বোহাইড্রেট রয়েছে। তাই গাজরের স্যুপ, স্যালাদ কিংবা হালুয়া বানিয়ে আপনি গাজর খেতে পারেন।

৩- বাঁধাকপির স্যুপ
এই স্যুপ রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। তাছাড়া বাঁধাকপির আরও বহু পুষ্টিগুণে ভরপুর। শীতের দুপুরে এই স্যুপ খেলে বাড়তি ওজনের অনেকটাই কমে যেতে পারে। এটিকে সুস্বাদু করার জন্য এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন আরও বেশ কিছু সবজি।

৪- পেয়ারা: শীতকালে পেয়ারা খান। পেয়ারা খেলে আপনার দেহের দৈনন্দিন চাহিদার ১২% ফাইবার পূরণ হয়ে যাবে। এতে ওজন কমানো আরও সহজ হবে। পাশাপাশি পেয়ারাতে থাকা ভিটামিন সি দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে।

 

Published by:

Share Link:

More Releted News:

গরমে তৃষ্ণা মেটাতে স্বাস্থ্যকর আম লস্যির সহজ রেসিপি

অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণকারী শিশুদের কেন ভাগ্যবান বলে জানেন?

মৃত্যু কি শেষ, নাকি নতুন যাত্রার শুরু? কী বলছে আধ্যাত্মিক ব্যাখা

নীরব বিপদ ‘ফ্যাটি লিভার’ আক্রান্ত হতে পারে প্রায় ২০০ কোটি মানুষ

গোলবাড়ির স্বাদ এবার ঘরেই! সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন কষা মাংস

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ