অভিশাপ পেয়ে গাছে পরিণত হয়েছিলেন তুলসী দেবী, জেনে নিন সেই পৌরাণিক কাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি:  ২ নভেম্বর পালিত হবে তুলসী বিবাহ উৎসব। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনে ভগবান বিষ্ণু চার মাসের যোগনিদ্রা থেকে জাগ্রত হন। এই চার মাসকে চতুর্মাস বলা হয়। হিন্দুধর্মে, ভগবান বিষ্ণুর জাগ্রত হওয়ার পরেই শুভ কাজ শুরু হয়। এই দিনে তুলসী বিবাহ উৎসব পালিত হয়। হিন্দু ধর্মে তুলসীকে পবিত্র এবং ঐশ্বরিক বলে মনে করা হয়। তবে জানেন নিশ্চয়, গণেশ পুজোয় কখনও তুলসী ব্যবহার করা হয় না। এর নেপথ্যে রয়েছে এক কাহিনী।

কথিত আছে যে তুলসী দেবী গণেশকে ভালবাসতেন। সেই জন্য তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন। একদিন তুলসী দেবী গিয়ে সরাসরি একথা জানান সিদ্ধিদাতাকে। বিনীতভাবে গণেশের কাছে নিয়ে নিজের মনের অনুভূতি প্রকাশ করেন এবং তাঁকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু গণেশ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এই প্রত্যাখ্যান তুলসীদেবীর জন্য ছিল একই সঙ্গে অত্যন্ত দুঃখজনক ও অপমানজনক। এর ফলে, তুলসী মাতা ক্রুদ্ধ হয়ে গণপতিকে অভিশাপ দেন যে তাঁকে দু’বার বিয়ে করতে হবে। এই অভিশাপের কারণেই গণেশ ঋদ্ধি এবং সিদ্ধি নামে দুই বোনকে বিয়ে করেছিলেন। এদিকে, তুলসীর অভিশাপ গণেশকে ক্রুদ্ধ করে তোলে। তিনিও তুলসীকে অভিশাপ দেন। গণেশ বলেন তুলসীর সঙ্গে এক অসুরের বিয়ে হবে। এই অভিশাপের কারণে তুলসীর বিয়ে হয় অসুর বংশের রাজা জলন্ধরের সঙ্গে।

কিংবদন্তি অনুসারে, তুলসী দেবী গণেশকে অভিশাপ দেওয়ার পর নিজের ভুল বুঝতে পারেন এবং গণেশের কাছে ক্ষমা চেয়ে নেন। সিদ্ধিদাতাও শান্ত হন এবং তুলসী দেবীকে বলেন সময়ের সঙ্গে তুলসী একটি গাছের রূপ ধারণ করবেন। তিনি মানুষের কাছ থেকে পুজো পাবেন। তুলসী গাছ ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং আধ্যাত্মিক শুদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হবে। কিন্তু গণেশ একথাও স্পষ্ট করে বলে দেন যে তাঁর পুজোয় তুলসী পাতার ব্যবহার করা হবে না। এই কারণেই, আজও গণেশ পুজোয় তুলসীর ব্যবহার হয় না।

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪