আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জীবনে সাফল্য আসবে খুব তাড়াতাড়ি, শুধু প্রতিদিন করতে হবে এই ছোট্ট কাজ

নিজস্ব প্রতিনিধি: পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, ছেলেবেলায় এই তথ্য আমরা সবাই পড়েছি। বহু বহু যুগ আগে উপযুক্ত গাণিতিক প্রমাণ সহ সৌরমন্ডলের এই তত্ত্বকে বিশ্ববাসীর  কাছে তুলে ধরেছিলেন কোপারনিকাস, গ্যালিলিওর মতো বিশিষ্টরা। সূর্যকে গ্রহের রাজা বলে মনে করা হয়। এছাড়াও সূর্যদেবকে পিতা, আত্মবিশ্বাস, সরকারি চাকরি এবং প্রতিপত্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। সূর্য আছে বলে ধরাধামে আলো আছে। নাহলে সবই অন্ধকারে ছেয়ে থাকত। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যদি নিয়মিত সূর্য দেবের আরাধনা করা হয়, তবে মানুষের জীবনে সাফল্য এবং সম্মান আসে।

যে ব্যক্তির রাশিতে সূর্যদেব ইতিবাচক অবস্থানে থাকেন তাঁর আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এছাড়া তিনি সমাজে সম্মান ও প্রতিপত্তি অর্জন করেন। আবার সূর্য যদি দুর্বল হয়, তাহলে মানুষের আত্মবিশ্বাস কমে যায়। বাবার সাথে সম্পর্ক তিক্ত হয়ে যায়। তাই সূর্যকে সবসময় ইতিবাচক স্থানে রাখার চেষ্টা করতে হবে।

সূর্যের শুভ প্রভাবের জন্য নিয়মিত সূর্য স্ত্রোত এবং সূর্যরক্ষা কবচ পাঠ করা উচিৎ। এর দ্বারা সূর্য দেবের আশীর্বাদ পাওয়া যায়।

এছাড়াও যা করতে পারেন –

১. সকালে বাড়ি থেকে বের হওয়ার আগে গরুকে পুজো করে রুটি খাওয়ান। এর ফলে কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। যে কোনও প্রাণীকে খাওয়ানো এমনিতেও খুব ভাল।

২. একটি পাত্রে জল নিন, তাতে কুমকুম যোগ করুন। তারপর পাত্রের জল বটগাছের কাছে নিবেদন করুন। এতে গ্রহের দোষ দূর হয়।

৩. চিনির গুঁড়ো পিঁপড়েদের খাওয়ান। এতে ঘরে সুখ আসে।

৪. সকালে স্নান করার পর সূর্যদেবকে জলার্ঘ্য নিবেদন করতে হবে। অর্ঘ্য নিবেদনের সময় গায়ত্রী মন্ত্র জপ করতে হবে।

Published by:

Share Link:

More Releted News:

গরমে ঘেমে ভিজে যাচ্ছেন? শরীর সতেজ রাখতে ব্যবহার করুন এই বিশেষ কিছু সুগন্ধি

সবসময় ক্লান্ত লাগছে? হতে পারে ভিটামিন বি১২ ঘাটতি, জানালেন বিশেষজ্ঞরা

৬টি অভ্যাসেই মিলতে পারে বছরে ফ্রি ফ্লাইট, জানুন কীভাবে

ভ্যাপসা গরমে স্বস্তির খবর, নির্ধারিত সময়ের আগেই বর্ষার আগমন দেশে

রাত ১১টার পর ট্রেনে ফোন চার্জ দেওয়া যায় না! জানেন কেন?

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ