শীতের উইকেন্ডে  ঘুরে আসুন কলকাতার কাছেপিঠে ৪টি জায়গায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতের আগমণ মানেই দূরে হোক কিংবা কাছে, খানিকটা বেড়িয়ে আসা।  পর্যটন এবং ভ্রমণ নিয়ে বাঙালির ইন্টারেস্ট আবার অন্যান্যদের তুলনায় বেশি।   তাই উইকেন্ডে  ছুটি পেলেই মনে হয় একটু ২-৩ দিন ঘুরতে যেতে। কলকাতার আশেপাশেই বেড়ানোর জায়গা রয়েছে অনেক। শুধু খুঁজে নেওয়া যে আপনি কোথায় যেতে চান।  তাই আপনাদের জন্য রইলো ঘুরতে যাওয়ার বেশ কয়েকটি তালিকা –

১- গোলপাতা ফরেস্ট

কলকাতা থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে ভারত-বাংলাদেশ সীমান্তে বন-জঙ্গলের শোভা আপনাকে মুগ্ধ করবে। বিশেষ করে শীতকালে। সুন্দরবনে কাছে এসে গঙ্গা নদীর সঙ্গে ইছমতী এখানে মিশেছে, নদীর পাড়ে ১-২ দিনের জন্য ক্যাম্পিংয়ের আনন্দ উপভোগ করতে পারেন। কাছেই রয়েছে মাছরাঙা দ্বীপ, কুলেশ্বরী মন্দির, জোড়া সাহিব মন্দির ও দুর্গাদালান। ইচ্ছে হলে দেখে আসতে পারেন হাতে সময় থাকলে।

২- বড়ন্তি
যদি ‘লাল-পাহাড়ির দেশে’ যেতে চান তা হলে বড়ন্তিতে চলে যেতে পারেন। শাল-শিমূল, মহুয়া, পলাশ, পিয়াল, সেগুন – সব ধরনের গাছের বনের মধ্যিখানে ছোট্ট একটা জায়গা! নিরিবিলিতে নিজের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য আদর্শ।  শিয়ালদহ বা হাওড়া থেকে আসানসোলগামী যে-কোনও ট্রেনে চেপে বসুন। আসানসোল থেকে আদ্রা এবং আদ্রা থেকে সামান্য পথ বড়ন্তি।

৩- সুন্দরবন

নদী এবং গহন অরণ্য, প্রাকৃতিক সৌন্দর্যের এই মিশেল একসঙ্গে উপভোগ করতে হলে, আপনাকে চলে আসতেই হবে সুন্দরবনে। কলকাতা থেকে ৮৭ কিলোমিটার দূরে রয়্যাল বেঙ্গল টাইগার সহ একাধিক বন্যপ্রাণের দর্শন পেতে হলে, সুন্দরবন অন্যতম চয়েস বেড়ানোর লিস্টে। শীতকালে সুন্দরবনে এসে হাউসবোটে থাকার অভিজ্ঞতার কোনও বিকল্প নেই। চাইলে দিনের বেলায় ওয়াচটাওয়ারে উঠে উপভোগ করতে পারেন সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য।

৪- গনগনি

কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে শিলাবতী নদীর ধারে অবস্থিত এই জায়গাটিকে ‘বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন’ও বলা হয়। জঙ্গল যদি আপনার পছন্দের হয়, তা হলে চলে যেতে পারেন গনগনিতে।

 

হস্টেলের ছাদে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে ছাত্রীকে ধর্ষণ নিরাপত্তা রক্ষীর

জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠল দিঘায়, কপাল খুলল মৎস্যজীবীদের

গলার নলি কাটা, মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন, ফাঁকা জমি থেকে উদ্ধার বস্তাবন্দী মহিলার দেহ

অভয়া কাণ্ড: প্রাপ্ত অনুদানের টাকায় তৈরি হবে হাসপাতাল, ঘোষণা রত্না দেবনাথের

ভাত দিয়ে বানান দুর্দান্ত ইন্দোনেশিয়ান পদ, ‘নাসি গরেং’-এর রেসিপি জানুন

‘রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছি’, টোটো চলাচল নিয়ে কড়া বার্তা অর্জুন সিংহের

অভয়ার স্মরণে স্বরচিত কবিতা পাঠ করে নীরবতা পালন করলেন মন্ত্রী অগ্নিমিত্রা

শতায়ু হতে চান? নৈশভোজে পাতে অবশ্যই রাখুন এই খাবারগুলো

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

অন্তর্বাস পরে প্রকাশ্যে ছোট পর্দার সংস্কারি ‘বহু’, ছবি দেখে ভিমরি খাবেন

হরমুজ প্রণালি খুলতে আমেরিকাকে নয়া শর্ত দিল ইরান

‘অন্নপূর্ণা যোজনা সকলের জন্য নয়,’ কারা পাবেন? জানালেন দিলীপ