আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শীতে বেড়াতে যাচ্ছেন! সঙ্গে রাখুন ৪ জিনিস  

courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ  শীতকাল এলেই ঘুরতে যাওয়ার জন্য শুরু হয় প্রস্তুতি। অনেক সময়ই বেড়াতে যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার মাঝেই এমন অনেক কিছু থাকে, যা নিতে ভুলে যাই আমরা। অথচ নতুন কোনও জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলে সেই সমস্ত জিনিসপত্র সঙ্গে রাখা অত্যন্ত জরুরি।  তাহলে আসুন, দেখে নেওয়া যাক, ব্যাগ গোছানোর সময় ঠিক কোন কোন ব্যাপারগুলোর দিকে সবিশেষ গুরুত্ব দেবেন-

১) ওষুধ- পেট খারাপ, জ্বর, মাথা ব্যথার ওষুধ তো আপনার ব্যাগে থাকবেই। এর সঙ্গে যাঁদের কোনও বিশেষ সমস্য়া রয়েছে। যেমন অনেকেই উচ্চ রক্তচাপ বা ডায়াবিটিস বা থাইরয়েডের ওষুধ খান। তাঁরা প্রত্যেকেই নিজের ব্যাগে একটি পাউচে ওষুধ গুছিয়ে নিন। সঙ্গে ফার্স্ট এড রাখতেও ভুলবেন না। স্যানিটাইজার, মাস্ক নেবেন।

২) মশা প্রতিরোধের স্প্রে- মশা কামড়ালে তা স্কিন ব়্যাশের কারণ হতে পারে। এছাড়াও মশার কামড়ে নানা রকম অসুখও হতে পারে আপনার। তাই কোথাও বেড়াতে গেলে এই মশা তাড়ানোর স্প্রে অবশ্যই আপনার সঙ্গে রাখুন। যা আপনার ত্বককে মশার কামড় থেকে বাঁচাবে।

৩) সান স্ক্রিন এবং সানগ্লাস-শীতে বেড়াতে গেলে এই দুই জিনিস খুবই প্রয়োজন। সান স্ক্রিন রাখবেন। সান গ্লাস রাখবেন। আপনার ত্বককে সানবার্ন থেকে রক্ষা করুন। সানগ্লাস ব্যবহার করে চোখকে সুরক্ষিত রাখুন।

৪) ফ্লাস্ক- শীতের সময় পাহাড়ে কোথাও বেড়াতে গেলে সঙ্গে অবশ্য়ই ফ্লাস্ক রাখুন। কারণ অনেকেই সামান্য় গরম জল খান। অনেকের চা ও কফি খাওয়ার অভ্য়াস থাকে। তাই সঙ্গে ফ্লাস্ক থাকলে এঁদের খুবই সুবিধা হয়।

 

Published by:

Share Link:

More Releted News:

কর্মক্ষেত্রে বার বার বাধার সম্মুখীন? ৫ লক্ষণেই রয়েছে ইঙ্গিত

দেশজুড়ে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা, কী বলছে জ্যোতিষশাস্ত্র?

বৃষ্টির দিনে পার্টনারের সাথে দূরত্ব কমাতে এই ৫ কাজ করলেই কেল্লাফতে!

সাদা পোশাকে কাদার দাগ? সহজ ঘরোয়া টোটকাতেই মিলবে সমাধান

বুদ্ধ পূর্ণিমায় ভুলেও এই কাজগুলি করবেন না, চরম বিপদ ঘনিয়ে আসবে

বুদ্ধ পূর্ণিমায় গরিব-দুঃখীদের খাবার-পোশাক দান করা কেন উপকারী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ