রাস্তায় এখানে-ওখানে গর্ত, নজর কাড়তে গটগটিয়ে হাঁটলেন নববধূ

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপূরম: রাস্তায় দিয়ে হাঁটার সময় একটু অসতর্ক হলেই বিপদ। কারণ, রাস্তার চটলা উঠে সেখানে তৈরি হয়েছে গর্ত। যারা গাড়ি চালান, তাদেরও অত্যন্ত সতর্ক থাকতে হয়। স্থানীয় প্রশাসনকে এই বিষয়ে একাধিকবার বলা হলেও প্রশাসনের তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের এই নিষ্ক্রিয় ভূমিকার প্রতিবাদে নববধূ রাস্তা দিয়ে গটগট করে হেটে তাঁর গন্তব্যে পৌঁছলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর সেই অভিনব প্রতিবাদের ছবি, সেখানে লেখা রয়েছে মাঝরাস্তায় নববধূর ফোটোশ্যুট। ভাইরাল হওয়া ওই ভিডিয়ো নেটিজেনদের নজর কেড়েছে।

সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো ভাইরাল হয় গত ১১ সেপ্টেম্বর। ভিডিয়ো দেখেছেন সাড়ে চার লক্ষ মানুষ। মন্তব্য তিন লক্ষের ওপরে। প্রতিটি মন্তব্য মন জয় করে নেয়। এক নেট নাগরিক লিখেছেন, এটা আসলে রাস্তা নয়, পুকুর। এক নেট নাগরিকের মন্তব্য, দারুণ রাস্তা। সত্যি কি এটা রাস্তা। এই রাস্তা মাছ চাষ করার পক্ষে যথেষ্ট। বাজার থেকে সামান্য কিছু মাছ নিয়ে এখানে চাষ করলে দিব্যি চলে যাবে।

উল্লেখ করার মতো বিষয়, এই খানাখন্দ রাস্তা মেরামতির দাবি জানিয়ে কেরল হাইকোর্টে মামলাও হয়েছে। হাইকোর্ট জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বলেছে, অবিলম্বে রাস্তা মেরামতি করতে হবে। আদালতের নির্দেশের পরেও সেই রাস্তা মেরামতির কোনও প্রয়োজন বোধ করেনি জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নববধূর ওই ভিডিয়ো দেখে নেটনাগরিকেরা লিখেছেন, এবার যদি প্রশাসনের নজর পড়ে।

তবে প্রশাসনের নজরে পড়বে কি না, তা নিয়ে প্রশ্ন থাকছেই। 

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…