ব্লেড দিয়ে জিভ কেটে মা শীতলাকে দান, সঙ্কটজনক যুবক

যুবক হাসপাতালে ভর্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, কৌশাম্ভি: পূণ্যলোভ। তাই, ৩৮ বছরের এক যুবক ব্লেড দিয়ে নিজেই নিজের জিভ কেটে শীতলা মায়ের পায়ে দান করলেন। ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশম্ভিতে। যুবকের অবস্থা আশঙ্কাজনক। তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পতের স্ত্রী বান্নো দেবী পুলিশকে জানিয়েছেন, শুক্রবার রাতে স্বামী বলেছিল, তাঁর খুব ইচ্ছে কারহা ধামের শীতলা মন্দিরে পুজো দেওয়ার। ছোট থেকে সে শুনেছে, এই শীতলামন্দির খুব জাগ্রত।স্বামীর ইচ্ছায় এদিন সকালে তাঁকে সঙ্গে নিয়ে স্ত্রী ওই শীতলা মন্দিরে যায়। গঙ্গায় ডুব দিয়ে স্নান করে আসে। ভেজা কাপড়েই তারা মন্দিরে পুজো দিতে আসে। ছয়বার প্রদক্ষিণ করা শেষ হয়েছে, আচমকাই যুবক পকেট থেকে ব্লেড হাতে নিয়ে নিজেই নিজের জিভ কেটে মায়ের পায়ে অর্পণ করে। ঘটনায় স্ত্রী রীতিমতো ঘাবড়ে যান।

ওইদিকে যুবক যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। জিভ থেকে গল গল করে বেরতে শুরু করে রক্ত। ঘটনায় যুবকের স্ত্রী ভয় পেয়ে চিৎকার করে ওঠে। মারাত্মক জখম অবস্থায় বান্নো দেবী তাঁর স্বামীকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে। মন্দির থেকে পাওয়া গিয়েছ রক্তমাখা ব্লেড। ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে মহিলাকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশকে বান্নো দেবী জানিয়েছেন, তিনি বুঝেই উঠতে পারছেন না স্বামী কেন ব্লেড দিয়ে নিজের হাতে জিভ কেটে দেবীমূর্তির পায়ে অর্পণ করেছে। যুবকের অবস্থা সঙ্কটজনক হওয়ায় পুলিশ আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করেনি।

এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে, এখনও মানুষের মন কুসংস্কারে আচ্ছন্ন।

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

গরু পাচার মামলা: পলাতক তৃণমূল নেতা বিনয় মিশ্রকে দেশে ফেরাতে তৎপর সিবিআই

‘যে কোনও মুহূর্তে মৃত্যুর জন্যে আমি প্রস্তুত’, কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন গায়ক লাকি আলি

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

সন্ধ্যায় নতুন কিছু ট্রাই করতে চান? বানিয়ে ফেলুন চিকেন-চাউমিনের অমলেট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?