চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সরকারি স্কুলের রান্নাঘর থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি মদের বোতল

নিজস্ব প্রতিনিধি, কুশীনগর: মদের বোতল পাওয়া গেল সরকারি স্কুলে। একটা বা দুটো নয়, কয়েক ডজন মদের বোতল উদ্ধার হয়েছে। ঘটনা বিহার সীমান্ত লাগোয়া কুশীনগরের একটি স্কুল থেকে। মদের বোতল রাখা ছিল স্কুলের রান্না ঘরে। এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। কে রাখল মদের বোতল, রাখার নির্দেশই বা কে দিল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

স্কুলের রান্নাঘরে মদের বোতল রয়েছে সেটা নজরে পড়ে এক পড়ুয়ার। সে মাস্টারমশাইকে জানাতে শুরু হয় হৈহৈ। রান্নাঘরের চাবি থাকে পঞ্চায়েত প্রধানের কাছে। স্কুল কর্তৃপক্ষ পঞ্চায়েত প্রধানের থেকে চাবি আনিয়ে রান্নাঘর খুলতে চোক চড়কগাছে। মদের বোতলের পাহাড়। আবগারি দফতরকে খবর দেওয়া হলে দফতরের পদস্থকর্তাদের একটি দল ওই স্কুলে পৌঁছয়। রান্নাঘর থেকে মদের বোতল বেরোচ্ছে তো বেরোচ্ছে। গুনে দেখা গেল উদ্ধার হয়েছে ৫১টি মদের বোতল।

অতিরিক্ত পুলিশ সুপার ঋতেশ কুমার সিং জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষের থেকে খবর পেয়ে পুলিশ এবং আবগারি দফতরের পদস্থকর্তাদের একটি দল সেখানে যায়। রান্নাঘরের চাবি ছিল পঞ্চায়েত প্রধানের কাছে। তাঁর থেকে চাবি আনিয়ে রান্না ঘর খুলে বের করা হয় মদের বোতল। প্রাথমিক তদন্তে অনুমান, মদের বোতল রাখা হয়েছিল বিহারের জন্য। কারণ, বিহারে মদ নিষিদ্ধ। সেখানে মদ পাঠানোর জন্যই স্কুলে রান্নাঘরে রাখা হয়েছিল মদের বোতল। প্রশ্ন একটাই, তালা-চাবি দিয়ে বন্ধ রান্নাঘর খুলল কে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধী ধরা পড়বে। প্রয়োজনে পঞ্চায়েত প্রধানকেও জিজ্ঞাসাবাদ করা হবে। 

আরও পড়ুন বিধানসভা চত্বরে মদের বোতল, হুলুস্থুলু কাণ্ড

Published by:

Share Link:

More Releted News:

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ