দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রেমিকাকে ধর্ষণ করে খুন, পাষণ্ড প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভালবাসার ফাঁদে ফেলে প্রেমিকাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুনের দায়ে প্রেমিককে ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। রায় দিতে গিয়ে বিচারক বলেছেন, ‘যাকে বিশ্বাস করেছিলেন নির্যাতিতা, সে বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসের অমর্যাদাকারীদের চরম শাস্তি না দেওয়া হলে সমাজে নেতিবাচক বার্তা যাবে।’ নিম্ন আদালতের সাজার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাজাপ্রাপ্ত প্রেমিক।

আদালত সুত্রে জানা গিয়েছে, পঞ্চগড়ের বাসিন্দা আসামী মারুফ হাসান বাঁধনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন একই এলাকার বাসিন্দা আসমা আক্তার। দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু দুই পরিবার ওই সম্পর্ককে মেনে নেয়নি। ফলে পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন দুজনে। ২০১৯ সালের ১৮ অগস্ট প্রেমিক মারুফের সঙ্গে পঞ্চগড় থেকে পালিয়ে ঢাকায় আসেন আসমা। কোনও হোটেল ঠাঁই না পেয়ে প্রেমিক যুগল কমলাপুর রেলস্টেশনে অবস্থান করেন। সেই সময়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা বলাকা ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে আসমাকে নিয়ে যায় বাঁধন। সেখানে প্রেমিকাকে আচমকি ধর্ষণ করেন পাষণ্ড প্রেমিক। মারুফের ওই হিংস্র চেহারা দেখে বিস্মিত হন আসমা। সাহায্যের জন্য সে চিৎকার করলে মারুফ প্রেমিকার গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে শ্বাসরোধ করে করে।

ঘটনার কথা জানাজানি হতে আসমার কাকা রাজু আহমেদ ঢাকার রেলওয়ে থানায় মামলা করেন। তদন্তে নেমে ২০১৯ সালের ২৩ অগস্ট পঞ্চগড় থেকে প্রেমিক বাঁধনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মামলার রায় দিতে গিয়ে ঢাকার পঞ্চম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ সামছুল ইসলাম বলেন, ‘প্রেমিককে বিশ্বাস করে বাড়ি থেকে তার হাত ধরে পালিয়ে আসে মেয়েটি। সেই বিশ্বাসের অমর্যাদা করে তাকে ঢাকায় এনে ধর্ষণের পর হত্যা করা হয়। এই জঘন্যতম অপরাধের জন্য ধর্ষক ও খুনির সর্বোচ্চ শাস্তি হওয়া প্রয়োজন। না হলে আদালত ও বিচার প্রক্রিয়ার উপর মানুষের আস্থা কমে যাবে।’

Published by:

Share Link:

More Releted News:

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

রহস্যময় পুরীর জগন্নাথ মন্দিরে ৫গোপন তথ্য, জানলে অবাক হবেন

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

‘উনি কি গায়িকা ছিলেন?’ হাসতে হাসতে আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা, বিপাকে বিজেপির মেয়র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ