মৌলবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়েই ৭৪ মণ্ডপে সরস্বতী পুজো

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপরে শুরু হয়েছে বেলাগাম সন্ত্রাস। হিন্দুদের চাকরি থেকে বরখাস্ত করা, সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ করার পাশাপাশি দোকান-বাড়িঘর ও মন্দিরে চলছে ব্যাপক ভাঙচুর। দুর্গাপুজো ও কালীপুজোর সময়েও বিভিন্ন মণ্ডপে চলেছে হামলা। তা সত্বেও মৌলবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে আজ রবিবার (২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৭৪টি মণ্ডপে বাগদেবীর আরাধনায় ব্রতী হচ্ছে হিন্দু পড়ুয়ারা। পাশাপাশি ঢাকেশ্বরী মন্দির, লোকনাথ বাবার আশ্রম এবং রামকৃষ্ণ মঠ ও মিশনেও সাড়ম্বরে আয়োজিত হতে চলেছে সরস্বতী পুজো।

হিন্দু শাস্ত্র অনুযায়ী, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার আয়োজন করা হয়। যে কারণে অনেকের কাছে তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। এ বছর অবশ্য বাগদেবীর পুজো পড়েছে দু’দিন। অর্থা‍ৎ রবিবার ও সোমবার পুজো হবে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, পঞ্চমী তিথি শুরু হবে রবিবার সকাল ৯ টা ১৬ মিনিটে। আর শেষ হবে সোমবার সকাল ৬ টা ৫৩ মিনিটে।‌ মহানগর সর্বজনীন পুজো কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের কেন্দ্রীয় পুজোমণ্ডপে প্রতিবারের মতো এবারেও সরস্বতী পুজোর আয়োজন করেছে। ঢাকেশ্বরী মন্দিরে পুজো অনুষ্ঠিত হবে সোমবার। আর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে রবিবার ও সোমবার-দুই দিনই পুজো অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ বিভিন্ন হলে সাড়ম্বরে সরস্বতী পুজোর  আয়োজন করা হয়েছে। 

জগন্নাথ হলের প্রোক্টর দেবাশীষ পাল জানিয়েছেন, কেন্দ্রীয় উপাসনালয়, চারুকলা অনুষদ, বিভিন্ন বিভাগ এবং হলের ৭৪টি মণ্ডপে সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে। জগন্নাথ হলেও পুজো অনুষ্ঠিত হবে সোমবার। মঙ্গলবার অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। চারুকলা বিভাগের শিক্ষার্থীরা ইতিমধ্যেই দৃষ্টিনন্দন মণ্ডপ তৈরি করেছেন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক