খাবার বিলি করতে গিয়ে কুকুরের তাড়া, তিন তলা থেকে পড়ে মৃত্যু সুইগি ডেলিভারি বয়ের

পুলিশ ইতিমধ্যেই রিজওয়ানের মৃত্যু নিয়ে ৩০৪ ধারায় মামলা দায়ের করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: গ্রাহকের বাড়িতে অর্ডার মতো খাবার পৌঁছে দিতে গিয়েছিল মহম্মদ রিজওয়ান নামে সুইগির এক ডেলিভারি বয়। কিন্তু খাবার ডেলিভারি দিতে গিয়ে গ্রাহকের পোষ্য জার্মান শেপার্ডের তাড়া খেতে হল। আর কুকুরের তাড়ায় প্রাণ নিয়ে পালাতে গিয়ে তিন তলা থেকে পড়ে গিয়ে  বেঘোরে প্রাণই খোয়াতে হল ২৩ বছরের কিশোরকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত ১১ জানুয়ারি। টানা চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পরে গতকাল রবিবার মৃত্যুর কোলে ঢলে পড়েছে তরতাজা কিশোর।

সোমবার হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, গত ১১ জানুয়ারি খাবার ডেলিভারি দিতে শহরের অভিজাত এলাকা বানজারা হিলসের লুম্বিনী রক ক্যাসেল অ্যাপার্টমেন্টসের তিন তলার এক ফ্ল্যাটে খাবার ডেলিভারি দিতে গিয়েছিল সুইগির ডেলিভারি বয় মহম্মদ রিজওয়ান। দরজা খুলতেই তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে ওই গ্রাহকের পোষ্য জার্মান শেপার্ড। আর তাতেই আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করে সে। রেলিং টপকে পালাতে গিয়ে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পায়। আশঙ্কাজনক অবস্থায় রিজওয়ানকে নিজাম ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

গত কয়েকদিন জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পরে রবিবার চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা করে মৃত্যুর কোলে ঢলে পড়ে রিজওয়ান। পুলিশ ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় একটি মামলা দায়ের করেছে। নিহতের ভাই সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমার ভাই খাবার ডেলিভারি করতে মর্মান্তিকভাবে মারা গিয়েছে। ওই ঘটনায় যারা দোষী তাদের কঠোর শাস্তি দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আর্জি জানাচ্ছি।’

৪০ কোটির বিনিময়ে দলবদল, মহুয়ার মন্তব্যের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি-শতাব্দীরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি