‘মহার্ঘ ম্যাগি, পেন্সিল, চাইলেই মা মারে’ মোদিকে ‘মন কী বাত’ লিখল পাঁচ বছরের খুদে

ছোট্ট কৃতীর ওই অভিমান ভরা ‘মন কী বাত’ লেখা পত্র ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কীভাবে সাধারণ পরিবারের শিশুদের উপরে বিশাল প্রভাব ফেলেছে, তার প্রমাণ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। প্যাকেটজাত খাদ্যপণ্য সহ বিভিন্ন জিনিসের উপরে পণ্য পরিষেবা কর চাপানোর ফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছে আম জনতা। আর তার প্রভাব পড়ছে শিশুদের উপরেও। সাধারণ জিনিস চাইলে আর আবদার পূরণ হচ্ছে না, উল্টে জুটছে মার। অন্তত প্রধানমন্ত্রীকে লেখা এক পাঁচ বছরের শিশুর চিঠিতে দেশের মূল্যবৃদ্ধির বাস্তব চিত্র প্রতিফলিত হয়েছে।

প্রধানমন্ত্রীকে এক চিঠি লিখেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh)  কনৌজের (Kannauj) পাঁচ বছরের কৃতী দুবে (Kriti Dubey)। ওই চিঠিতে সরাসরি ক্ষোভ উগরে দিয়ে কৃতী লিখেছে, ‘প্রধানমন্ত্রী জী আপনি মূল্যবৃদ্ধি চূড়ান্ত জায়গায় পৌঁছে দিয়েছেন। এমনকী আমার পেন্সিল ও চকের দামও বাড়িয়ে দিয়েছেন। ম্যাগির দামও বাড়িয়ে দিয়েছেন। এখন পেন্সিল চাইলে মা মারে। কিন্তু আমি কী করব, যদি অন্য বাচ্চারা আমার পেন্সিল চুরি করে নিয়ে যায়?’

ছোট্ট কৃতীর ওই অভিমান ভরা ‘মন কী বাত’ লেখা পত্র ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই ব্যঙ্গ করে বলেছেন, ‘ভুল জায়গায় চিঠি লিখেছে ছোট্ট কৃতী। কেননা, যাঁকে চিঠি দেওয়া হয়েছে, তাঁকে তো আর বাজারে গিয়ে জিনিস কিনতে হয় না!’ কৃতীর বাবা বিশাল দুবে (Vishal Dubey) পেশায় আইনজীবী। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘সম্প্রতি স্কুলে গিয়ে পেন্সিল হারিয়ে ফেলেছিল কৃতী। আর তা জানতে পেরেই ওর মা ওকে ভীষণ বকাঝকা করেছে। সেই বকা খাওয়ার পরেই অভিমান করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে।’

প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’

দিদা-ঠাকুমার রান্নাঘরের সেই হারানো স্বাদ, ফিরিয়ে আনুন এই রেসিপি দিয়ে

পাতে মটন, পরে গ্যাস-অম্বল… জামাইষষ্ঠীতে কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন

হাকিমপুর সীমান্তে কড়া নজরদারি, ঘরে ফেরার অপেক্ষায় ৩৮৩ বাংলাদেশি

উলুবেড়িয়ায় ধৃত তৃণমূল কাউন্সিলর, কী অভিযোগে গ্রেফতার ?

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

ভাইরাল হওয়ার নেশায় স্ত্রীর গোপন ভিডিও প্রকাশ্যে! এরপর যা হল…

অক্টোপাসের মতো মামলা জড়িয়ে ধরছে অভিষেককে, এবার শিলিগুড়িতে দায়ের অভিযোগ

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

ফুটবলে কেরিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কোচ

‘এই ঘৃণা আমার প্রাপ্য’! ৩৭০ টাকার বিরিয়ানি বিতর্কে ফের ক্ষমা চাইলেন কৌতুকশিল্পী প্রণীত মোরে

বেআইনিভাবে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার পুরপ্রধান