চোখে রোদ চশমা কেন? মোদি রাজ্যে বেধড়ক মার দলিত যুবককে

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ভোট রাজনীতির কারণে দলিতদের হয়ে নিয়মিতই গলা ফাটাতে শোনাতে চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। অথচ তাঁর রাজ্যেই ভালো পোশাক ও সানগ্লাস পরার অপরাধে এক দলিত যুবককে বেধড়ক মারধর করা হয়েছে। এমনকী ছেলেকে বাঁচাতে এসে হামলাকারীদের হাতে মার খেয়েছেন ওই দলিত যুবকের মা-ও। দুজনেই আপাতত স্থানীয় এক হাসপাতালে চিকি‍ৎসাধীন। গত মঙ্গলবার রাতে ওই লজ্জাজনক ঘটনা ঘটলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত সাত অভিযুক্তের কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি।

বনসকণ্ঠ জেলা পুলিশের এক মুখপাত্র বৃহস্পতিবার জানিয়েছেন, ‘নির্যাতিত দলিত যুবক জিগর শেখালিয়ার বাড়ি পালানপুর তালুকের মোটা গ্রামে। মঙ্গলবার সকালে নিজের বাড়ির বারান্দাতেই ধোপদুরস্ত পোশাক ও চোখে রোদ চশমা পরে বসেছিলেন শেখর। তখনই হামলাকারীদের একজন তাঁকে লক্ষ্য করে টিপ্পনি ছোড়ে। বেশি বাড়াবাড়ি করছে বলে শেখরকে শাঁসিয়ে খুন করার হুমকি দিয়ে চলে যায়।

ওই দিন সন্ধ্যার সময়ে গ্রামেরই একটি মন্দির চত্বরে বসেছিলেন শেখর। আচমকাই তাঁর দিকে এগিয়ে আসে গ্রামের রাজপুত সম্প্রদায়ের সাত যুবক। কেন ধোপদুরস্ত পোশাক ও সান গ্লাস পরেছে তা নিয়ে ব্যঙ্গ করে। শেখর প্রতিবাদ জানাতেই হকি স্টিক, লোহার রড নিয়ে ঝাঁপিয়ে পড়ে তার ওপরে। রাস্তায় ফেলে চলে বেধড়ক মারধর। ছিলের ওপরে হামলার খবর পেয়েই ছুটে এসেছিলেন শেখরের মা। ছেলেকে বাঁচাতে গিয়ে হামলাকারীদের হাতে মার খেতে হয় তাঁকেও। দু’জনের পোশাকও ছিড়ে দেয়। ইতিমধ্যেই গড় থানায় হামলাবাজ সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে প্রহৃত দলিত যুবক।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা