দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাশিয়া ও ইউক্রেনের সামরিক শক্তির তফা‍ৎ জানেন? দেখে নিন—

আন্তর্জাতিক ডেস্ক: সব চেষ্টা ব্যর্থ। আশঙ্কাকে সত্যি করে বৃহস্পতিবার সকালেই ইউক্রেনে আক্রমণ শানাতে শুরু করেছে রুশ সেনা। প্রথম দিনের যুদ্ধে দু’পক্ষের ক্ষয়ক্ষতি নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছে মস্কোর শীর্ষ কর্তারা। তবে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রথম দিনের যুদ্ধে রুশ বাহিনীর সঙ্গে বুক চিতিয়ে লড়াই করে চলেছে দেশের সেনারা। ৫০ রুশ দখলদারকে (সেনা) খতম করেছে ইউক্রেনীয় সেনা। আর রাশিয়ার হামলায় প্রাণ হারিয়েছেন দেশের ৪০ সেনা সদস্য ও ১০ বেসামরিক নাগরিক। বিশ্বের বিভিন্ন দেশের কাছে অস্ত্র ভিক্ষা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি।

কিন্তু রাশিয়ার সঙ্গে সত্যিই কী সমানতালে টক্কর দিতে পারবে ইউক্রেন? নাকি দেশের লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচাতে নতজানু হয়ে আত্মসমর্পণ করবেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি? সামরিক শক্তির নিরিখে ইউক্রেন কোথায় দাঁড়িয়ে আর রাশিয়াই বা কোথায় দাঁড়িয়ে?

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, সামরিক শক্তির বিচারে রাশিয়ার চেয়ে কয়েক যোজন পিছিয়ে রয়েছে ইউক্রেন। সামরিক শক্তির নিরিখে বিশ্বে রাশিয়ার অবস্থান দ্বিতীয়। আর ইউক্রেন রয়েছে ২২তম স্থানে। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণকারী গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, সামরিক খাতে বছরে রাশিয়ার ব্যয় ১৫ হাজার ৪০০ কোটি ডলার। আর ইউক্রেনের সামরিক বাজেট বছরে মাত্র ১ হাজার ১৮৭ কোটি ডলার। রাশিয়ার আধা সামরিক বাহিনীর সদস্য সংখ্যা আড়াই লাখ। অন্যদিকে, ইউক্রেনের রয়েছে মাত্র ৫০ হাজার।

রাশিয়ার স্থলবাহিনীর ভাঁড়ারে যে ১২ হাজার ৪২০টি ট্যাঙ্ক রয়েছে, সেখানে ইউক্রেনের হাতে রয়েছে মাত্র ২ হাজার ৫৯৬টি ট্যাঙ্ক। রাশিয়ার কব্জায় রয়েছে ৩০ হাজার ১২২টি আমর্ড যানবাহন। ইউক্রেনের আর্মড ভেহিক্যাল ১২ হাজার ৩০৩টি। রাশিয়ার স্বয়ংক্রিয় কামান ৬ হাজার ৫৭৪টি। ইউক্রেনের ১ হাজার ৬৭টি। রাশিয়ার মোবাইল রকেট প্রজেক্টর ৩ হাজার ৩৯১টি। ইউক্রেনের ৪৯০টি।

স্থল বাহিনীর পাশাপাশি নৌ শক্তিতেও ইউক্রেনের চেয়ে কয়েক যোজন এগিয়ে রাশিয়া। পুতিনের দেশের নৌবাহিনীর সামরিক যান ৬০৫টি। সেখানে ইউক্রেনের রয়েছে মাত্র ৩৮টি। রাশিয়ার একটি বিমানবাহী রণতরী থাকলেও ইউক্রেনের কোনও রণতরী বা যুদ্ধজাহাজ নেই। রাশিয়ার ভাঁড়ারে রয়েছে ৭০টি সাবমেরিন। ইউক্রেনের কোনও সাবমেরিন নেই।

ইউক্রেনের ডেস্ট্রয়ার নেই, রাশিয়ার কাছে রয়েছে ১৫টি। ইউক্রেনের একটি ফ্রিগেট থাকলেও রাশিয়ার রয়েছে ১১টি। মাইন ওয়ারফেয়ার নৌযান ইউক্রেনের ১টি আর রাশিয়ার রয়েছে ৪৯টি। রাশিয়ার করভেট রয়েছে ৮৬টি, যেখানে ইউক্রেনের মাত্র ১টি। রাশিয়ার টহলদারি নৌযান রয়েছে ৫৯টি আর ইউক্রেনের রয়েছে ১৩টি।

রাশিয়ার বিমানবন্দরের সংখ্যা যেখানে ১ হাজার ২১৮টি, সেখানে ইউক্রেনের বিমানবন্দরের সংখ্যা মাত্র ১৮৭টি। রাশিয়ার ২ হাজার ৮৭৩টি বাণিজ্যিক জাহাজ থাকলেও ইউক্রেনের রয়েছে ৪০৯টি। বিশ্বে স্বীকৃত পারমাণবিক শক্তিধর দেশ আটটি। তার মধ্যে রাশিয়া অন্যতম। রাশিয়ার কাছে পারমাণবিক অস্ত্র থাকলেও ইউক্রেনের কোনও পারমাণবিক অস্ত্রই নেই। রাশিয়ার এস-৪০০ নামের অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে, যা আকাশ প্রতিরক্ষায় খুবই কার্যকর। ইউক্রেনের হাতে তেমন কোনও ব্যবস্থা নেই।

Published by:

Share Link:

More Releted News:

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ