সিভিল সার্ভিস পরীক্ষায় শীর্ষে ঈশিতা কিশোর, প্রথম চারে মেয়েরা

মঙ্গলবার ২০২২ সালের সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার মেধা তালিকায় ফের ছেলেদের টেক্কা দিল মেয়েরা। প্রথম চারে রয়েছেন শুধু মেয়েরাই। শুধু তাই নয়, প্রথম ২৫-এ ঠাঁই করে নিয়েছে ১৪ ললনা। আর বাকি ১১টি স্থানে রয়েছে ছেলেরা। শীর্ষস্থান দখল করেছেন ঈশিতা কিশোর। গত বছর অর্থা‍ৎ ২০২১ সালেও সিভিল সার্ভিস পরীক্ষার প্রথম তিনস্থান দখল করেছিল মেয়েরা।  

মঙ্গলবার ২০২২ সালের সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। চলতি বছর মোট ৯৩৩ জন উত্তীর্ণ হয়েছেন। তার মধ্যে ছেলেদের সংখ্যা ৬১৩ এবং মেয়েদের সংখ্যা ৩২০। পাশের হারে ছেলেরা টেক্কা দিলেও মেধা তালিকায় ছেলেদের গোহারান হারিয়ে দিয়েছে মেয়েরা। প্রথম হয়েছেন দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্স থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রিধারী ঈশিতা কিশোর। দ্বিতীয়স্থান পেয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন কিরোরিমল কলেজের স্নাতক গরিমা লোহিয়া। তৃতীয় স্থান পেয়েছেন হারাথি এন। আইআইটি হায়দরাবাদ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হারাথির ঐচ্ছিক বিষয় ছিল অ্যানথ্রোপলোজি। চতুর্থ স্থান অধিকারী স্মৃতি মিশ্রও দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। মিরান্ডা হাউস থেকে বিএসসি করেছেন তিনি।

ইউপিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে যারা সফল হয়েছেন তাদের মধ্যে ১৮০ জন আইএস হিসেবে নিয়োগ পাচ্ছেন। ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যাচ্ছেন ৩৮ জন। ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বা আইপিএসে যোগ দিচ্ছেন ২০০ জন। তাছাড়া ৪৭৩ জন কেন্দ্রীয় সরকারের গ্রুপ এ এবং ১৩১ জন গ্রুপ বি আধিকারিক হিসেবে যোগ দিচ্ছেন।

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ভারত মণ্ডপমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম