সুস্বাদু টকজল থেকে ছড়াচ্ছে কলেরা, এই দেশে ফুচকা বিক্রি বন্ধ

জারি সরকারি বিজ্ঞপ্তি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সাধে কি বলে যত কাণ্ড কাঠমাণ্ডুতে।

কিছুদিন আগে একটি খবর প্রকাশিত হয়েছিল, যে খবরের বিষয় এক শেরপা এভারেস্টের (Everest) চূড়া স্পর্শ করার নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন। এবার এল আরও চমকপ্রদ খবর। কাঠমাণ্ডুতে নিষিদ্ধ হয়ে গেল ফুচকা বা পানিপুড়ি (Pani Puri) । নিষিদ্ধ ঘোষণার কারণ, ফুচকার (Pani Puri) টকজল খেয়ে অনেকেই কলেরায় আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এবার থেকে আর ফুচকা(Pani Puri)  বিক্রি করা যাবে না। তাদের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে, কলেরায় এখনও পর্যন্ত ১২ জন আক্রান্ত হয়েছেন। এই ১২জনের আক্রান্ত হওয়ার কারণ, এরা প্রত্যেকেই ফুচকার (Pani Puri) সঙ্গে খেয়েছেন সুস্বাদু টকজল। আর সেই টকজলের নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে, ওই জলেই রয়েছে কলেরার ভাইরাস। এই ১২ জনের মধ্যে শুধু কাঠমাণ্ডুতেই আক্রান্তের সংখ্যা পাঁচ। স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া খবরে জানাচ্ছে, আরও অনেকের শরীরেই কলেরার উপসর্গ দেখা দিয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেখানকার মহামারী ও জীবাণু সংক্রমণ দফতরের ডিরেক্টর ছুমনলাল ডাশ জানিয়েছেন, যে ক’জন কলেরায় আক্রান্ত হয়েছেন, তাদের প্রত্যেকের পরীক্ষা করে দেখা গিয়েছে, এরা সকলেই ফুচকা (Pani Puri)  ও টক জল খেয়েছেন। তাই,পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নেপালে কোথাও আর ফুচকা বিক্রি করা যাবে না। সরকারি নির্দেশিকা উপেক্ষা করে যাঁরা ফুচকা বিক্রি করবেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

আরও পডু়ন যত কাণ্ড কাঠমাণ্ডুতে, নিজের রেকর্ড নিজেই ভাঙেন শেরপা

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ও মিমিক্রি শিল্পী আশা সিংহ জয়সওয়াল

‘আগেই ইঙ্গিত দিয়েছিলেন?’ দুর্ঘটনার আগে গণেশ মূর্তির গলা থেকে মালা পড়ার ভিডিও ভাইরাল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

রেসিং প্রতিযোগিতায় আবারও দুর্ঘটনার কবলে অজিত কুমার, অল্পের জন্যে রক্ষা পেলেন অভিনেতা

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

বাংলার গর্ব! এবার জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের