থ্রিডিতে মা দুর্গা, সৌজন্যে প্রিন্টিং ল্যাব

Share:

নিজস্ব প্রতিনিধি: মহামায়া এসে গিয়েছেন ঘরে । এখন চারদিকে শুধু হই হই রব। সারারাত প্যান্ডেল হপিং তো চলছেই, পাশাপাশি সারাদিন চলছে মণ্ডপে মণ্ডপে মানুষের আনাগোনা। পঞ্চমী পর্যন্ত ইতিউতি বৃষ্টি হলেও মানুষ ছাতা মাথায় দিয়ে ঠাকুর দেখেছে। অর্থাৎ এই সময় বাঙালি মাত্রই ব্যস্ত নিজের নিজের মতো করে দেবী দর্শনে। মা দুর্গা তো বিভিন্ন রূপে ভক্তদের কাছে ধরা দেন। তেমনি এক রূপে ধরা দিয়েছেন IEM 3D প্রিন্টিং ল্যাবে। IEM 3D প্রিন্টিং ল্যাব থ্রিডি দুর্গা তৈরি করেছে। দারুণ রঙচঙে মূর্তি, মায়ের সঙ্গে রয়েছেন পুত্রাকনারা। অন্যদিকে একদিকে রয়েছে বাহনেরা এবং মহিষাসুর। দুর্গাপুজোয় প্যান্ডেল প্যান্ডেলে চিরাচরিত যে প্রতিমার রূপ আমরা দেখতে পাই এ যেন তারই ক্ষুদ্র সংস্করণ।

একচালার প্রতিমা আদতে জৈববিয়োজ্য অর্থাৎ পরিবেশ বান্ধব। এমন প্রতিমা যা সৃষ্টির কোনও ক্ষতি করেনি, তেমনি এটি বিনষ্ট হলে পরিবেশের প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে। সাধারণত দুর্গাপুজোর পরে প্রতিমা নিরঞ্জন হলে যে বিপুল পরিমাণ বর্জ্য জলাধারগুলিতে জমা হয় তা থেকে অনেক ক্ষতি হয় পরিবেশে। এই নিয়ে নানা আইন-কানুন রয়েছে। বলা হয়েছে যে প্রতিমা তৈরিতে প্লাস্টিক, থার্মোকল, জোড়ি, চুমকির ব্যবহার একেবারে কমিয়ে ফেলতে হবে। কিন্তু সেই সব নিয়মকে আর মানে কজন! সবকিছুতেই চলে বুড়ো আঙ্গুল প্রদর্শন।

IEM 3D প্রিন্টিং ল্যাবের প্রতিমা সত্যি আলোচনার দাবি রাখে তার কারণ প্রযুক্তির সঙ্গে ঐতিহ্যের যে সাবলীল অবস্থান হতে পারে তার নজির এই প্রতিমা। IEM 3D  প্রিন্টিং ল্যাবের কর্মকর্তারা বলছেন এই দুর্গা প্রজেক্ট সাফল্যের উদ্দেশ্যে নেওয়া প্রথম ধাপ। এইভাবে এক ছাতার তলায় আনা সম্ভব স্বাস্থ্যসেবা, শিল্পশৈলী এবং প্রযুক্তিগত ইঞ্জিনিয়ারিং বিদ্যাকে। পিএলএর সংস্পর্শে এসেই যে প্রাকৃতিক উপাদান গুলিকে স্থায়ী উদ্ভাবনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সেই বিষয়ে সচেতন হয়েছে IEM 3D প্রিন্টিং ল্যাবের কর্মকর্তারা। বিজ্ঞান এবং শিল্পকলার এই অনন্য মেলবন্ধন এ কথারই জানান দেয় যে ভবিষ্যতে ভারত হয়তো হয়ে উঠবে বিশ্বের দরবারে প্রযুক্তিতে অন্যতম সেরা দেশ।

পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে মিলল না স্বস্তি, শাহরুখ-অজয়-টাইগারকে নিয়ে বড় সিদ্ধান্ত দিল্লি হাইকোর্টের

আটটি চেম্বারে রমরমিয়ে ‘চিকিৎসা’, ফি ৮০০ টাকা! সোনারপুরে গ্রেফতার ‘ভুয়ো ডাক্তার’

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের

‘গাড়ি থামিয়ে সাহায্য করলেন না কেন?’, গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে মুখ খুললেন বাইকার সিয়া

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র