আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হোয়াটসঅ্যাপ প্রোফাইলে অওরেঙ্গজেবের ছবি দেওয়ার অপরাধে আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশে কী তবে অঘোষিত হিন্দু রাজত্ব শুরু হয়ে গেল? নিজের হোয়াটসঅ্যাপ প্রোফাইলে মোঘল সম্রাট অওরঙ্গজেবের ছবি ব্যবহার করার অপরাধে এক ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। একটি উগ্র ভুঁইফোড় হিন্দু সংগঠনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ওই ব্যাক্তিকে গ্রেফতার করেছে একনাথ শিন্ডের পুলিশ। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যেতেই ওই যুবককে ছেড়ে দিয়েছে পুলিশ। যদিও শান্তিভঙ্গের অভিযোগে নোটিশ ধরানো হয়েছে তাঁকে।

সোশ্যাল মিডিয়ায় টিপু সুলতান আর অওরঙ্গজেবের ছবি ব্যবহারকে ঘিরে গত কয়েকদিন ধরেই অশান্ত কোলাপুর, আহমেদনগর-সহ রাজ্যের বিভিন্ন এলাকা। আহমেদনগরের সঙ্গমনেরে মুসলিমদের একটি শোভাযাত্রায় অওরঙ্গজেবের ছবি ব্যবহার করা নিয়ে উত্তেজনা চরমে পৌঁছয়। দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। ওই সংঘর্ষ থামাতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে। টিপু সুলতান ও অওরঙ্গজেবের ছবি ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর নামে কার্যত তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে হিন্দু সংগঠনগুলির বিরুদ্ধে। দুই গোষ্ঠীর সংঘর্ষে বেশ কয়েকজন আহতও হয়েছেন।

মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মোবাইল পরিষেবা সংস্থায় কর্মরত এক ব্যাক্তি নিজের হোয়াটসঅ্যাপ প্রোফাইলে মোঘল সম্রাট অওরঙ্গজেবের ছবি ব্যবহার করছেন থানায় অভিযোগ দায়ের করে একটি হিন্দু সংগঠন। ওই অভিযোগে বলা হয়, ‘অওরঙ্গজেবের ছবি ব্যবহার করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে’। ভারতীয় দণ্ডবিধির ২৯৮ ও ১৫৩ এ ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানোর পরে ছেড়ে দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ