কী অবাক কাণ্ড! ভারতের এই রেল স্টেশনে ঢুকতে গেলে লাগবে পাকিস্তানের ভিসা

বিদেশ আইনের ১৪ নম্বর ধারা অনুযায়ী, অমৃতসরের আটারি শ্যাম সিং স্টেশনে প্রবেশের জন্য পাকিস্তানের আসল ভিসা থাকতে হবে। সেটা না থাকলে যে কোনও ব্যক্তিকে গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের দেশের কোনও জায়গায় যেতে গেলে পাসপোর্ট বা ভিসা লাগে সেটা জানতেন? জানেন না তো, সেটাই স্বাভাবিক। অনেক ভেবেও কুল-কিনারা পাবেন না। একটা সময় কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামানে যেতে পাসপোর্ট লাগতো। কিন্তু এখন লাগে না। আবার ভারতে সীমান্তবর্তী বেশ কয়েকটি জায়গা আছে সেখানে ঢুকতে গেলে ইনারলাইন পারমিট লাগে। তবে ভারতের কোনও এলাকায় ঢুকতে অন্য দেশের ভিসা লাগে সেটা অবাক করার বিষয় বটে। তাও আবার কিনা পাকিস্তানের ভিসা! সেই স্থানটি আবার একটি রেল স্টেশন। মানে ট্রেন টু পাকিস্তান নয়, ভিসা টু পাকিস্তান।

আপনারা যারা ঘুরতে ভালোবাসেন, তাঁরা জানবেন অজানাকে জানার নেশা ঠিক কতটা অ্যাড্রিনাল ক্ষরণ করে। রহস্যময় ইতিহাস এবং গায়ে কাঁটা দেওয়া অ্যাডভেঞ্চার বা নিছকই তীর্থস্থান দেখতে ছুটে যান মাইলের পর মাইল। কিন্তু নিজের দেশে ঘুরতে গেলে লাগে না পাসপোর্ট বা ভিসা। তবে ভারতের এমন একটি স্থান রয়েছে যেখানে গেলে পাসপোর্ট তো লাগবেই সঙ্গে লাগবে পাকিস্তানের ভিসা। সেই স্থানের নাম আটারি শ্যাম সিং রেলওয়ে স্টেশন। পাকিন্তান সীমান্ত লাগোয়া ভারতের শেষ স্টেশন।

এটি ভারতের পশ্চিম প্রান্তের পাঞ্জাব প্রদেশের অমৃতসর জেলায় অবস্থিত। অনেকেই অমৃতসরের ওয়াঘা সীমান্ত ঘুরতে যান। সেখানে পড়ন্ত বিকেলে দুদেশের জাতীয় পতাকা নামানোর অনুষ্ঠান (Beating Retreat Ceremony) দেখতে প্রতিদিনই হাজির থাকেন কয়েক হাজার মানুষ। এই এলাকাতেই রয়েছে আটারি শ্যাম সিং রেলওয়ে স্টেশন। তবে সেটা অনেকেই জানেন না। একসময় এই স্টেশন দিয়েই দিল্লি-লাহোর সমঝোতা এক্সপ্রেস চলাচল করতো। তাই এই স্টেশনে ঢুকতে গেলে লাগে পাকিস্তানের ভিসা। একটা সময় সমঝোতা এক্সপ্রেস ধরতে অনেকে এই স্টেশনে এসে অপেক্ষা করতেন, তাই এই ব্যবস্থা।

রেলমন্ত্রক জানিয়েছে বিদেশ আইনের ১৪ নম্বর ধারা অনুযায়ী, অমৃতসরের আটারি শ্যাম সিং স্টেশনে প্রবেশের জন্য পাকিস্তানের আসল ভিসা থাকতে হবে। সেটা না থাকলে যে কোনও ব্যক্তিকে গ্রেফতার করা যেতে পারে। এবং ওই একই ধারা অনুযায়ী গ্রেফতার হওয়া ব্যক্তির জামিন পেতে প্রচুর সময় লাগবে। অর্থাৎ নিজের দেশের স্টেশনে প্রবেশ করার অপরাধে কয়েক বছর জেলে থাকতে হতে পারে। ভারতের আর কোনও স্টেশনে এই নিয়ম নেই। ভারতের সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ রয়েছে বেশ কয়েকটি স্টেশন দিয়ে। নদিয়ার গেদে, উত্তর ২৪ পরগনার বনগাঁ বা উত্তরবঙ্গের হলদিবাড়ি সীমান্ত দিয়ে যাত্রীবাহী ট্রেন চললেও সেখানে ভারতীয়দের ঢুকতে পাসপোর্ট-ভিসা লাগে না। তবে পাকিস্তান বর্ডার হওয়ায় আটারি শ্যাম সিং রেলওয়ে স্টেশনে এই নিয়ম কার্যকর।

অমৃতসর-লাহোর লাইনের শেষ স্টেশন এই আটারি শ্যাম সিং রেলওয়ে স্টেশনটি। ফলে পুরো স্টেশন চত্বরটি ভারতীয় সেনাদের কড়া নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ। স্টেশনের CCTV এক মিনিটের জন্যও বন্ধ হয় না। কোনও রকম অপ্রত্যাশিত ঘটনা রুখতে এখানে একাধিক স্তরের চেকিং চলে। স্টেশন চত্বরে কোনও কুলিকে প্রবেশ করতে দেওয়া হয় না। এমনকি যাত্রীদের ব্যাগ বা জিনিসপত্রের ওজন হালকা না হলে সমস্যার সৃষ্টি হয়।

জীবিত প্রমাণে ১০২ বছর বয়সে বর সেজে প্রতিবাদ, ১০৬ বছরে থামল দুলিচাঁদের লড়াই

আরও শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, রাত পোহালেই বাংলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস

অন্য যুবকের সঙ্গে ঘুরছে স্ত্রী, দেখতে পেয়েই বেল্ট দিয়ে চাবকালেন স্বামী! ভাইরাল ভিডিয়ো

বন্দুক নিয়ে শর্বরীর সঙ্গে রোম্যান্স আহানের, ‘সাইয়ারা’ নায়কের ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা

‘শূন্য হাতে ফেরাতে হবে মমতাকে,’ দলীয় কর্মীদের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

জ্ঞানেশের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার শুনানি চলতি সপ্তাহে, মমতাকে জানাল সুপ্রিম কোর্ট

কবে থেকে শুরু WPL, দিনক্ষণ ঘোষণা করল BCCI

দীর্ঘ ৭ ঘন্টা নিখোঁজ, সন্ধান পেতেই শাবককে জড়িয়ে ধরল মা হাতি, ভাইরাল ভিডিও

অমিত শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্য, মানহানির মামলায় বেকসুর খালাস রাহুল

দুর্ঘটনার কবলে রাহুল গান্ধির কনভয়, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কংগ্রেস সাংসদ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০-তেও নেই ঈশান, আরও একবার সুযোগ পাবেন বৈভব?

দিল্লিতে অমিত শাহের অফিসে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

শ্বশুরের মৃত্যুর শোক সইতে পারেনি, কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুত্রবধূ

চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে শিল্পী সুশান্ত পালকে তলব করল লালবাজার