জানেন কী নন্দকুমারের দুর্গাপুজোর পেছনে লুকিয়ে রয়েছে এক মায়ের চোখের জলের গল্প ?

Share:

নিজস্ব প্রতিনিধি :  সারা বছর দুর্গা পুজোর অপেক্ষায় থাকে বাঙালিরা।ঘরের বাইরে কে ? এ যে উমা। কৈলাস থেকে ছেলেমেয়েদের নিয়ে বাপের বাড়ি বেড়াতে আসেন দুর্গতিনাশিনী। হাতে আর কটা দিন ব্যস মা আসছেন। তেমনই পূর্ব মেদনিপুর জেলার নন্দকুমারের ব্যবত্তারহাট গ্রামেও প্রত্যেক বছর ধুমধাম করে পুজো হয়। বহু বছর ধরে চলে আসছে ‘চিন্ময়ী মায়ের’ পুজো। চিন্ময়ী হল আসলে মা দুর্গা। তবে এই পুজো শুরু হওয়ার পেছনে রয়েছে এক মায়ের চোখের জলের ইতিহাস।

তমলুকের রাজার এক ব্যবস্থাপক তাঁরা মায়ের চোখের জল মোছাতে ‘চিন্ময়ী মায়ের’  আরাধনা শুরু করেছিল। তাঁর নাম হল স্বার্থকরাম। ব্যবত্তারহাট গ্রামের বাসিন্দা তিনি। মাকে খুশি করতে মায়ের আরাধনা শুরু করেছিল আজ থেকে বহু বছর আগে। স্বার্থকরাম ছিলেন তাম্রলিপ্তি অধুনা তমলুকের রাজা তাম্রধবজ রাজার ব্যবস্থাপক।

আজ থেকে প্রায় ৩৫০ থেকে ৪০০ বছর আগেকরা কথা! নন্দকুমারের ব্যবত্তারহাটে এক মহিলা পাশের গ্রামে দুর্গাপুজোয় অঞ্জলি দিতে গিয়েছিলেন। মনে ছিল অনেক আশা যে মায়ের কাছে অঞ্জলি দিয়ে নিজের ইচ্ছের পূরণ করবেন। বুক ভরা আশা নিয়ে মন্দিরে অঞ্জলি দিতে গেলেও তা আর শেষ পর্যন্ত করা হয় নি সেই মায়ের। কেননা জাতের দোহাই দিয়ে মন্দিরে অঞ্জলে দিতে তাঁকে বাধা দেওয়া হয়। শুধু তাই নয় অপমানও করা হয় তাঁকে। অপমান সহ্য করতে না পেরে কান্নায় ফেটে পড়েন ঐ মহিলা। বাড়ি ফিরে এসে সব ঘটনা খুলে বলেন ছেলেকে।

মনের দু:খে ভেঙে পড়েন সেই মহিলা। ভাবেন কোনদিন কী মায়ের অঞ্জলি দিতে পারবেন না ?  ঠিক তখনই ছেলে বলে ওঠেন মা দুর্গার আরাধনায় উঁচু নিচু জাত আবার কীসের ?  কিন্তু মুখে বললে তো হবে না। মায়ের অপমান সহ্য করতে না পেরে নিজের বাড়িতে শুরু করেন দুর্গাপুজো। বাড়িতে শুরু হয় চিন্ময়ী মায়ের আরাধনা। সেই থেকে আজও নন্দকুমারের ব্যবত্তাহাটের ব্যবত্তাবাটিতে হয়ে চলেছে মায়ের পুজো। আজও বনেদিয়ানায় ঘেরা পুজোয় ভিড় জমান গ্রামের বাসিন্দারা। আগের মত অত জৌলুস না থাকলেও এখনও সেই ধারা অক্ষুণ রয়েছে নন্দকুমারের ব্যবত্তাহাটের চিন্ময়ী মায়ের পুজো।

তবে প্রতিটা প্রাচীন বনেদি বাড়ির দুর্গা পুজোর সঙ্গে জড়িয়ে আছে পুজো শুরুর ইতিহাস। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পুজো শুরুর ইতিহাসে দেবীর স্বপ্নাদেশের কথা উঠে আসে। কিন্তু এই পুজোর প্রচলন কোনও স্বপ্নাদেশ থেকে নয়। মানবী মায়ের চোখের জল মোছাতেই শুরু হয়েছিল। বছরের পর বছর ধরে আজও চলে আসছে চিন্ময়ী দেবী মায়ের আরাধনা।

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

সায়েন্স সিটির সামনে ডিভাইডারে গাড়ির ধাক্কা, জখম ২

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু