দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Ukraine Crisis: প্রাণ বাঁচাতে বাথরুমেই আশ্রয়

আন্তর্জাতিক ডেস্ক: রুশ সেনা আক্রমণ শানানোর পরেই বাড়িঘর, সম্পত্তি ফেলে রেখে প্রাণ বাঁচাতে পালাতে শুরু করেছেন ইউক্রেনের রাজধানী কিয়েভের সাধারণ মানুষ। কেউ সীমান্ত পেরিয়ে অন্য দেশে আশ্রয়ের উদ্দেশে পাড়ি দিয়েছেন, আবার কেউ শহরের মেট্রো স্টেশনেই অস্থায়ী আস্তানা গেড়েছেন। কিন্তু তার মধ্যেই উল্টো চিত্র ধরা পড়ল আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ক্যামেরায়।

রাজধানী কিয়েভের বাসিন্দা ওলগা কিন্তু নিজের বাড়ি ছেড়ে এক পাও নড়েননি। পড়শিরা বার বার নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সেই অনুরোধে সাড়া না দিয়ে একমাত্র ছেলেকে নিয়ে বাড়ির বাথরুমে লুকিয়ে রয়েছেন। গত তিনদিন ধরেই বাথরুমই তাঁর অস্থায়ী আস্তানা।

প্রাণ বাঁচাতে সবাই যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছেন সেখানে যখের ধনের মতো বাড়ি আগলে পড়ে থাকা কেন? আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিকে ওলগা জানিয়েছেন, ‘আশ্রয় কেন্দ্রে গিয়ে কী হবে? সেখানে যে হামলা হবে না তার নিশ্চয়তা কোথায়? শুধু তাই নয়, আশ্রয়কেন্দ্রের পরিবেশ শিশুর মানসিক বিকাশের উপরেও কড়া প্রভাব ফেলতে পারে।’

তবে বাইরে যখন মুর্হুমুর্হু বিস্ফোরণের শব্দ, তখন নিজের বাড়ির বাথরুমে আপনমনেই দিন কাটাচ্ছে ওলগার ছোট ছেলে ভাদিম। বাইরের জগতের কোনও কিছুই তাকে স্পর্শ করতে পারছে না। খাচ্ছে, ঘুমোচ্ছে, বাথরুমের মধ্যেই খেলে বেড়াচ্ছে। কিন্ডারগার্টেনের পড়ুয়া ভাদিমের অবশ্য মন খারাপ স্কুলে যেতে না পারার জন্য।

Published by:

Share Link:

More Releted News:

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ