চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রতিটি রংয়ে লুকিয়ে আছে গভীর অর্থ! দোলের আগে জানুন কোন রং কিসের প্রতীক?

নিজস্ব প্রতিনিধি: ফাল্গুনের পূর্ণিমা মানেই রঙিন উচ্ছ্বাস, হাসি আর আনন্দের মিলনমেলা। এই তিথিতেই পালিত হয় দোল পূর্ণিমা, আর তার পরের দিন অবাঙালি সম্প্রদায় উদযাপন করে হোলি। নাম আলাদা হলেও অনুভূতি এক রঙের উৎসব। লোককথায় আছে, গোকুলে চাঁদের আলোয় রাধা-কৃষ্ণ এই রঙের খেলায় মেতেছিলেন। তাই দোল শুধু ধর্মীয় আচার নয়, সামাজিক আনন্দেরও প্রতীক। এ বছর ৩ মার্চ মঙ্গলবার দোল এবং ৪ মার্চ হোলি পালিত হবে।

জ্যোতিষশাস্ত্রে প্রতিটি রঙের আলাদা তাৎপর্য রয়েছে। আপনার প্রিয় রঙ আপনার মনের কথা, স্বভাব আর জীবনের বার্তা তুলে ধরে। দোলের আগেই জেনে নিন কোন রঙ কী বলে।

আরও পড়ুন: শুধু ক্লিনজারেই পরিষ্কার হয় না, ত্বককে উজ্জ্বল রাখতে করুন এই কাজগুলি!

লাল
দোলের আবীরের মধ্যে লালই সবচেয়ে পরিচিত। আনন্দ, উদ্দীপনা আর খুশির প্রতীক এই রঙ। শুভ শক্তির প্রতিফলন হিসেবেও লালকে ধরা হয়।

গোলাপি

প্রেম, মমতা আর কোমলতার রঙ গোলাপি। প্রিয় মানুষের গালে এই রঙ মাখাতে আমাদের আলাদা ভালোলাগা কাজ করে-ভালোবাসার নিঃশব্দ প্রকাশ যেন।

সবুজ
প্রকৃতির রঙ সবুজ আমাদের শান্ত করে। এটি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে তাকাতে শেখায়, মন ও চোখ-দুটোকেই আরাম দেয়।

নীল
শান্তি ও স্থিরতার প্রতীক নীল। জল আর বাতাসের প্রতিনিধিত্বকারী এই রঙ মনকে দৃঢ় করে, কাজকে নিখুঁত করার অনুপ্রেরণা জোগায়।

হলুদ
শুদ্ধতা, সমৃদ্ধি আর শুভ সূচনার রঙ হলুদ। নতুন অধ্যায়ের শুরুতে এই রঙের ব্যবহার তাই বিশেষ-বিয়ের আগে গায়ে হলুদের প্রথাও সেই কারণেই।

সাদা
শিশুদের প্রিয় সাদা সব রঙের সম্মিলনে তৈরি। সারল্য, পরিচ্ছন্নতা আর শুদ্ধতার প্রতীক এই রঙ জ্ঞান ও শিক্ষার দিকেও ইঙ্গিত করে।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ