আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ট্রেনের বগির রঙ কখনও নীল, কখনও লাল, আবার কখনও সবুজ, কারণ কি!

নিজস্ব প্রতিনিধি: সাধারণত আমাদের যাতায়াতের মাধ্যম হল ট্রেন, বাস, ট্যাক্সি। তার মধ্যে ট্রেনের যাত্রীর সংখ্যাই সবচাইতে বেশি। সুতরাং আমাদের প্রধান যাতায়াতের মাধ্যম হল, ট্রেন। ট্রেনের কারণেই অনেক মানুষ একসঙ্গে অনেক দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়, অল্প খরচে। ট্রেনের ভ্রমণ বেশি সুবিধাজনক এবং আরামদায়ক। তবে ট্রেন সম্বন্ধীয় সব তথ্যই কি সবাই জানেন? হ্যাঁ, অনেকেই জানেননা।

ভারতীয় রেলের অনেক ধরনের বৈশিষ্ট্য রয়েছে। সফরে যাওয়ার সময়ে নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ট্রেনে বগি একেকটি ট্রেনে, একেক রকম। লোকাল ট্রেনে একরকম ট্রেনের বগির রঙ এবং দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনে আরেকরকমের ট্রেনের বগির রঙ। এক্সপ্রেস ট্রেনের বগিগুলিতে এসি কোচ, স্লিপার কোচ ও জেনারেল কোচ থাকে। এছাড়াও ট্রেনে অনেক সময়, লাল, নীল ও সুবজ তিনটে আলাদা আলাদা রঙের বগি দেখতে পাওয়া যায়। জানেন কি এর অর্থ কী!

আসলে ইঞ্জিনের সঙ্গে লেগে থাকে যে বগিটি, সেটি দেখতে লাল রঙের হয়, যার নাম লিংক হফম্যান বুশ।এই কোচগুলিকে ২০০০ সালে জার্মানি থেকে ভারতে আনা হয়েছিল। তবে এখন ভারতের পঞ্জাবের কাপুরথালায় এগুলি তৈরি হয়। অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হওয়ার কারণে এই বগিগুলি, ওজনে বেশ হালকা হয়।এই কোচগুলিতে ডিস্ক ব্রেক থাকে। সাধারণত এগুলি রাজধানী বা দ্রুত চলমান ট্রেনগুলিতে ব্যবহৃত হয়।

এছাড়া, বেশিরভাগ ট্রেনের রঙ নীল হয়, তাকে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি বলা হয়। এগুলো মুলত লোহা দিয়ে তৈরি করা হয়। এগুলি চেন্নাইয়ে অবস্থিত ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (আইসিএফ) তৈরি করা হয়। এখানে এয়ার ব্রেক থাকে। বাকি সবুজ রেলের কোচ বা বগি। বিলিমোরা ওয়াঘাই প্যাসেঞ্জার ন্যারোগেজ ট্রেনে সবুজ রঙের কোচ ব্যবহার করা হয়।

Published by:

Share Link:

More Releted News:

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ