মধ্যপ্রদেশে ৫০ ঘন্টা বাদে কুয়োয় আটকে পড়া শিশু উদ্ধার, তবে বাঁচানো গেল না

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শিশুটিকে উদ্ধার করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: শেষ রক্ষা হলো না। প্রায় ৫০ ঘন্টা বাদে ৩০০ ফুট গভীর কুয়োয় আটকে পড়া আড়াই বছরের শিশুকে উদ্ধার করা গেলেও বাঁচানো সম্ভব হলো না। উদ্ধারের আগেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে ফুটফুটে শিশুর। ইতিমধ্যেই শরীরে পচনও শুরু হয়েছে। যুদ্ধকালীন ত‍ৎপরতায় শিশুটিকে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়েও বাঁচানো না যাওয়ায় দুঃখপ্রকাশ করেছেন সেহোরের জেলাশাসক। ময়নাতদন্তের পরেই মৃত শিশুর দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে মধ্যপ্রদেশের সেহোর জেলার মুঙ্গাওলি গ্রামে মাঠে খেলার সময়ে আচমকাই সেচের কাজের জন্য নির্মিত ৩০০ ফুট গভীর এক কুয়োয় (বোরওয়েল) পড়ে যায় আড়াই বছরের শিশুটি। কুয়োর ৫০ ফুট গভীরে আটকে ছিল এক রত্তি শিশুটি। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই কুয়ো থেকে আটকে পড়া শিশুটিকে উদ্ধারে কোমর কষে ঝাঁপায় প্রশাসন। সেনাবাহিনীর পাশাপাশি এনডিআরএফ, এসডিআরএফের কর্মীরাও উদ্ধারকাজে হাত লাগান। নিয়ে আসা হয় মাটি খোঁড়ার মেশিন। বোরওয়েলের ধার ঘেঁষে আরও একটি কুয়ো খোঁড়া হয়।

প্রথম দিকে শিশুটি নড়াচড়া করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই সেই নড়াচড়া বন্ধ হয়ে যায়। ফলে এক অজানা আশঙ্কায় ভুগতে শুরু করে শিশুটির পরিজন থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ কর্তারা। অবশেষে আটকে পড়ার ৫০ ঘন্টা বাদে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ গভীর কুয়ো থেকে শিশুটিকে উদ্ধার করতে সফল হন উদ্ধারকারীরা। তড়িঘড়ি শিশুটিকে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে। কিন্তু প্রাথমিক পরীক্ষার পরে চিকি‍ৎসকরা জানিয়ে দেন, কুয়োতে আটকে থাকাকালীনই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়েছে।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা