আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাজারের অর্ধেক দামে সবজি মিলছে সুফল বাংলায়, উপচে পড়ছে ভিড়

নিজস্ব প্রতিনিধি: বাজারে আগুন দাম সবজির। বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কিলো। অথচ কৃষি বিপণন দফতরের উদ্যোগে ভ্রাম্যমাণ বাজারে ৪৫ টাকায়। পেঁয়াজ খুচরো  বাজারে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে। অথচ ওই বিপণন কেন্দ্রে পেঁয়াজ পাওয়া যাচ্ছে ২২ টাকায়। আগে মানুষ বলত শীতকালে নাকি সবজির দাম কমে। শীত তো প্রায় পড়েই গিয়েছে।

সকালে কুয়াশা, হিমেল হাওয়া, সন্ধ্যা লাগার আগে গায়ে কাটা দেওয়া  যেন জানান দিচ্ছে দোড়গোড়ায় হাজির শীত। অথচ বাজারে জিনিসপত্রের দাম কমার কোন লক্ষণ নেই। ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনও বাঁধাকপি। অথচ সুফল বাংলার গাড়িতে কিন্তু ৩৫ টাকাতেই মিলছে বাঙালি হেঁশেলের অন্যতম জনপ্রিয় এই সবজিটি। ফলে জলপাইগুড়িতে সুফল বাংলার স্টল গুলিতে উপচে পড়ছে ক্রেতাদের ভিড়।

উল্লেখযোগ্য বিষয় হল, দুর্যোগের জেরে জলপাইগুড়িতে এই প্রচুর পরিমাণে মরশুমি সবজি নষ্ট হয়েছে। ফলে বাজারে এখন হাত দেওয়া যাচ্ছে না সবজিতে। সবজির দাম এখন আগুন। এই সময়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে রাজ্য সরকার। সুফল বাংলায় তাই ন্যায্য মূল্যে সবজি বিক্রির দোকান চালু করেছে কৃষি বিপণন দফতর। মঙ্গলবার জলপাইগুড়ি শহরের ইন্দিরা কলোনি বাজারে গেলে দেখা যায় সরকারি দোকানে কম দামে সবজি কিনতে লম্বা লাইন পড়ে গিয়েছে।

যদিও ক্রেতাদের সবজি দিয়ে পোষাতে পারছেন না বিক্রেতারা। তাই শুনতে হচ্ছে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে সবজি, তাই সকাল থেকে লাইন দিয়েও সবজি কিনতে পারছেন না অনেকেই। বাধ্য হয়ে এখন বেশি দাম দিয়ে সবজি কিনতে হচ্ছে তাদের। তবে সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে সবজির স্টক বেশি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গে চেষ্টা চলছে গাড়ির সংখ্যা বাড়ানোরও। 

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ