দেখুন কিভাবে সরকারি বাসের সামনের কাঁচ গুড়িয়ে দিল ‘রাগী’ হাতি!

চুল খাড়া করে দেওয়া একটি ভিডিও সম্প্রতি সামনে এসেছে তামিলনাড়ুর নীলগিড়ি এলাকা থেকে। ওই ভিডিওয় দেখা যাচ্ছে, একটি সরকারি বাসের সামনে চলে আসে একটি পূর্ণবয়স্ক হাতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: চুল খাড়া করে দেওয়া একটি ভিডিও সম্প্রতি সামনে এসেছে তামিলনাড়ুর নীলগিড়ি এলাকা থেকে। ওই ভিডিওয় দেখা যাচ্ছে, একটি সরকারি বাসের সামনে চলে আসে একটি পূর্ণবয়স্ক হাতি। ওই বাসটি সরকারি কর্মচারীদের নিয়ে কোটাগিড়ি থেকে মেট্টিপালায়ামের দিকে যাচ্ছিল। ঘটনার রোমহর্ষক ভিডিওটি করেছেন এক যাত্রী। ভিডিওয় দেখা যাচ্ছে হাতিটি রেগে গিয়ে আচমকা ওই বাসের সামনে চলে আসে। এবং তেড়ে এসে তাঁর দাঁত দিয়ে ওই বাসের সামনের কাঁচে (windshield) ধাক্কা মারে। দাঁতাল হাতিটি কাছে জঙ্গল থেকে রাস্তায় চলে এসেছিল। তখনই তাঁর সামনে চলে আসে বাসটি।

প্রথমবারের আঘাতেই ওই বাসের সামনের কাঁচে চিড় ধরে যায়। তবে শুধু উইন্ডস্ক্রিন ভেঙে দিয়ে সন্তুষ্ট হয়নি হাতিটি, সে আবার মাথা উঁচু করে ফের আক্রমণ করার চেষ্টা করে। তবে ওই মুহূর্তে ওই বাসচালক মাথা ঠান্ডা রাখে এবং ধীরে নিজের সিট থেকে উঠে অন্যান্য যাত্রীদের বাসের পিছনের দিকে নিয়ে যান। ভিডিওটি নিজের টুইটার হ্যণ্ডলে শেয়ার করেন তামিলনাড়ুর বন বিভাগের আধিকারিক সুপ্রিয়া সাহু। ওই রোমহর্ষক ভিডিও দেখার পর নেটিজেনরা ভয়ানক সময়ে ওই বাসচালকের মাথা ঠান্ডা রাখার প্রশংসা করেছেন। তামিলনাড়ু বন দফতরের আধিকারিক সুপ্রিয়া সাহুও জানিয়েছেন। তিনি লিখেছেন, নীলগিড়ির ওই সরকারি বাসের চালকের প্রতি বিশাল শ্রদ্ধা যিনি একজন উত্তেজিত হাতির আক্রণম থেকে বাসের মধ্যে তাঁর মাথা ঠান্ডা রেখেছিলেন।

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?