সপ্তমীর পূণ্যতিথিতে জেনে নিন কোন গন্ধের ধূপ দেবী দুর্গার সবচেয়ে প্রিয়

Share:

নিজস্ব প্রতিনিধি:  হিন্দু ধর্মে নবরাত্রি একটি পবিত্র উৎসব হিসেবে বিবেচিত হয়। আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রথম দিন থেকে শুরু হয়ে নয় দিন ধরে চলা এই উৎসব দেবী দুর্গার নয়টি রূপকে উৎসর্গীকৃত। এই দিনগুলিতে ভক্তরা উপবাস পালন করেন এবং দেবীর বিশেষ আশীর্বাদ লাভের জন্য ধর্মীয় আচার পালন করেন। বিশ্বাস করা হয় যে, যারা পূর্ণ নিষ্ঠার সঙ্গে নবরাত্রির উপবাস পালন করেন তাঁরা ভয়, রোগ এবং নেতিবাচকতা থেকে মুক্ত হন। জীবনে আসে সুখ ও সমৃদ্ধি। চলতি বছরও আশ্বিন মাসের প্রতিপদ তিথি থেকে শুরু হয়েছে শারদীয়া নবরাত্রি। এই নয় দিন ধরে ভক্তরা দেবী দুর্গার নয়টি ভিন্ন রূপের পুজো করে আশীর্বাদ পাবেন। আমরা আর দেবী দুর্গার প্রিয় খাদ্য, প্রিয় ফুল, প্রিয় রাশি এসবেরই খোঁজ রাখি। কিন্তু জানেন কি দেবী দুর্গার সবচেয়ে প্রিয় গন্ধ কী? আসলে নবরাত্রি তো শুধু দেবীর আরাধনার জন্যই নয়, তাঁকে খুশি করার জন্যও। তাই এই সময় যদি আপনি দেবীকে প্রসন্ন করতে চান তাহলে তাঁর পছন্দের ধূপ জ্বালান।

কস্তুরী ও আগর

কস্তুরী ও আগর হলো শক্তি ও পবিত্রতার প্রতীক। এর সুগন্ধ দেবী দুর্গার অত্যন্ত প্রিয়। তাই নবরাত্রির সময় এই ধরনের গন্ধযুক্ত ধূপ জালালে দেবীর বিশেষ কৃপা লাভ করা যায়। এটি ঘরে ইতিবাচক শক্তিকে ডেকে আনে।

চন্দন

চন্দনের সুগন্ধ অতীব সুন্দর। শীতলতা এবং পবিত্রতার প্রতিক হল চন্দন। তাই যে ঘরে চন্দনগন্ধী ধূপ জলে সেই ঘরে সব সময়তেই শান্তি বিরাজ করে। আর চন্দনগন্ধের ধূপ জ্বালিয়ে আপনি দেবী দুর্গাকেও প্রসন্ন করতে পারেন। চন্দনের ধূপ ব্যবহার করলে এবং চন্দনের টিপ পরলে মহামায়ার আশীর্বাদ পাওয়া যায়।

কেশর

কেশর হল শক্তি ও ক্ষমতার প্রতীক। তাই কেশর গন্ধীয় ধূপও মা দুর্গার সামনে জ্বালাতে পারেন। এটি শক্তি ও মানসিক জোড় বাড়াতে সাহায্য করবে। নবরাত্রির সময় কেশর দিয়ে সাজানো প্রসাদকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।

পদ্ম

পদ্মফুল ছাড়া তো দেবী দুর্গার পুজোই অসম্পূর্ণ। তাই পদ্ম দেবীর প্রিয়। উমা আসলে প্রাকৃতিক ফুলের গন্ধ খুব পছন্দ করেন। তাই নবরাত্রির  সময় পদ্ম বা বেল ফুল যদি তাঁকে নিবেদন করতে পারেন তাহলে তিনি অত্যন্ত প্রীত হবেন।

পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে মিলল না স্বস্তি, শাহরুখ-অজয়-টাইগারকে নিয়ে বড় সিদ্ধান্ত দিল্লি হাইকোর্টের

আটটি চেম্বারে রমরমিয়ে ‘চিকিৎসা’, ফি ৮০০ টাকা! সোনারপুরে গ্রেফতার ‘ভুয়ো ডাক্তার’

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের

‘গাড়ি থামিয়ে সাহায্য করলেন না কেন?’, গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে মুখ খুললেন বাইকার সিয়া

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র