WPL 2023: বাংলার মেয়ে রিচা ঘোষকে ১.৯ কোটিতে কিনল আরসিবি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ২৪ ঘন্টা আগে তাঁর দুর্ধর্ষ ব্যাটিংয়ের দৌলতেই কেপটাউনে টি টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে জয় পেয়েছিল ভারত। আজ সোমবার মহিলা প্রিমিয়ার লিগে বাংলার সেই সোনার মেয়ে উইকেটরক্ষক রিচা ঘোষকে এক কোটি ৯০ লক্ষ টাকা খরচ করে দলে টানল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।  বাংলার মেয়েকে দলে পেতে ঝাঁপিয়েছিল দিল্লিও। কিন্তু সফল হয়নি।

আগামী ৪ মার্চ থেকে প্রথমবারের মতো শুরু হতে চলেছে মহিলা প্রিমিয়ার লিগ। আর ওই লিগের জন্য সোমবার বাণিজ্যনগরী মুম্বইতে বসেছিল নিলামের আসরে। দেশ-বিদেশের দেড় হাজারের বেশি ক্রিকেটার নিলামের জন্য নাম লেখাতে চেয়ে আবেদন জানিয়েছিল। সেখান থেকে ঝাড়াই বাছাই করে ৪৪৯ জন ক্রিকেটারকে নিলামে তোলা হয়। ভারতীয় দলের ক্রিকেটারদের দলে টানতে ঝাঁপিয়ে পড়ে পাঁচটি ফ্র্যাঞ্জাইজি।

নিলামে পঞ্চম সেটে মোট আট জন খেলোয়াড়কে তোলা হয়। তবে তিন খেলোয়াড়কে দলে নিতে আগ্রহ দেখান ফ্র্যাঞ্জাইজির প্রতিনিধিরা। বাংলার মেয়ে রিচাকে নিয়ে দর কষাকষি শুরু হয় দিল্লি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। শেষ পর্যন্ত অবশ্য বাজিমাত করে বেঙ্গালুরু। এক কোটি ৯০ লক্ষ টাকায় কিনে নেয় ভারতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও উইকেটকিপারকে। ২০২০ সালে দেশের হয়ে অভিষেক ঘটে ১৯ বছর বয়সী রিচার। এখনও পর্যন্ত দেশের হয়ে ৩১টি টি টুয়েন্টি খেলেছেন তিনি। স্ট্রাইক রেট ১৩৫ ধসমিক ৫০।

​কাছের অত্যাধিক চাপ, ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী রেলকর্মী, লাইন থেকে উদ্ধার দুই টুকরো দেহ

মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা! কোচিতে রানওয়েতেই গ্রেফতার যাত্রী

সাঙ্কেতিক ভাষায় কোটির লেনদেন, ‘পাথরসম্রাট’ টুলুর খাতা খুলতে আসরে বিশেষজ্ঞ আইপিএস

চলন্ত লোকাল ট্রেনে কোমর থেকে বেল্ট খুলে তরুণীকে হুমকি যুবকের! নির্বাক সহযাত্রীরা, ভাইরাল ভিডিও

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের

নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক

সীমান্তে উদ্ধার নকল ওষুধের ভাণ্ডার, বাংলাদেশে পাচারের আগেই দোকান সিল করল EB

পাড়ায় পাড়ায় ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বেসরকারি ব্লাড ব্যাঙ্ক

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

রক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক

পুনর্বিন্যাসের পর বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড, জারি বিজ্ঞপ্তি

ডিলিমিটেশন বিল নিয়ে কোন পথে ডিএমকে? অবস্থান স্পষ্ট করলেন উদয়নিধি