জম্মু-কাশ্মীরের রাজৌরিতে হড়পা বানে মৃত ১১, ভেসে গেল বহু গাড়ি

Share:

 নিজস্ব প্রতিনিধি:  টানা বৃষ্টিতে বিপর্যস্ত দেশের একাধিক এলাকা। ব্যহত হয়েছে জনজীবন। রবিবার ( ১৯ জুলাই) জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরি সীমান্তবর্তী জেলা দুটিতে প্রবল বৃষ্টির জেরে দেখা দিয়েছে ভূমিধস ও আকস্মিক বন্যা। তাতেই  মৃত্যু হয়েছে ১১ জনের। হড়পা বানের জন্য এখনও  সাতজন নিখোঁজ  রয়েছেন। শুরু করা হয়েছে উদ্ধার অভিযান।  

টানা বৃষ্টিতে কয়েক মিনিটের মধ্যেই নদী ফুলে ফেপে ওঠে। তাতেই  নিচু এলাকাগুলো প্লাবিত হয়। একাধিক জায়গা ন  ধ্বংসস্তূপে পরিণত হয়। জলের প্রবল স্রোতে বহু গাড়ি ভেসে গিয়েছে এবং তলিয়ে গিয়েছে। জানা গিয়েছে, দারহালি, খান্ডলি, সুকতোহ ও জামোলা নদীর জল  বিপদসীমার কাছাকাছি বা তার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শতাধিক বাসিন্দা ঘর ছেড়ে নিরাপদ আশ্রয় নিয়েছেন। 

আরও পড়ুন:  বিয়ের জন্যে চাপ দেওয়ায় বিষের ইঞ্জেকশন দিয়ে নার্স-প্রেমিকাকে খুন, গ্রেফতার প্রেমিক

স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্ধারকারী দলগুলি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরিয়ে নিতে রাতভর কাজ করেছে।  মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, তিনি রবিবার (১৯ জুলাই) ভোর থেকেই রাজৌরি শহর ও তার আশপাশের এলাকার পরিস্থিতির ওপর নজর রাখছেন। এক বিবৃতিতে আবদুল্লাহ বলেছেন, তিনি স্থানীয় বিধায়কদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং জীবন রক্ষা করাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার।  তিনি আশ্বাস দিয়েছেন যে, সরকার প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সাহায্য করবে। আবহাওয়া  দফতর ২৩  জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীর জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে একটি সতর্কবার্তা জারি করেছে। কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকতে অনুরোধ করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। 

 

করোনার ওমিক্রনের উপরূপ RF.5 এর থাবা, জেনে নিন উপসর্গ ও বিপদের মাত্রা

যবের জল কেন এত উপকারী? নিয়মিত পান করলে মিলবে সাত অবাক করা উপকার

রান্নাঘরে LPG-র বিকল্প ইথানল? কেন্দ্রের নয়া পরিকল্পনায় মিটতে পারে আম জনতার সমস্যা

সোনার গয়না কোথায় রাখলে মা লক্ষ্মীর কৃপা মিলবে? জেনে নিন গুরুত্বপূর্ণ বাস্তু নিয়ম

আর্থিক সঙ্কট দূর করতে বাড়ির বিশেষ কোণে বসান দেবী লক্ষ্মীর প্রিয় গাছ

শ্রাবণ মাসে একাধিক গ্রহের শুভ সংযোগ, মালামাল হবেন ৪ রাশির জাতকরা

বউয়ের সঙ্গে চরম বিরোধ, রাশি মিলিয়ে জেনে নিন, আজকে প্রেমের জীবন কার কেমন যাবে?

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?